Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার
  • যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত
  • যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন
  • মাগুরায় শিক্ষার্থী ও কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ
  • সেতু আছে সড়ক নেই,মই বেয়ে খাল পার হচ্ছে ৫ গ্রামের মানুষ
  • জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল গুলি ও এসকাফ সিরাফ উদ্ধার
  • চৌগাছায় মাদক দ্রব্যসহ গ্রেফতার ১
  • ভৈরবের স্থবির স্রোত : ২৭৯ কোটি টাকার প্রকল্পের হিসাব কোথায়?
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ৯, ২০২৬

আমি আপনাদের ভাই হয়ে থাকতে চাই : আলি আসগার লবি

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ৯, ২০২৬
Facebook Twitter WhatsApp
আমি আপনাদের ভাই হয়ে থাকতে চাই : আলি আসগার লবি
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া
খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আলি আসগার লবি বলেছেন, আসন্ন ১২ তারিখ অনুষ্ঠিত হবে মহান জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমি মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছি। এটাই হল প্রচার-প্রচারণার শেষ জনসভা।

এই জনসভার মধ্যে দিয়ে আমি কিছু পরিকল্পনা ও চিন্তা ভাবনার কথা বলে রাখছি। তার মধ্যে ডুমুরিয়ার প্রধান কিছু সমস্যা হল যেমন- জলাবদ্ধতা, মৎস্য ও কৃষি পণ্য বিপণন ব্যবস্থা নেই, নেই উন্নত স্বাস্থ্য ও চিকিৎসা কেন্দ্র, শিক্ষা, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলিও ঠিকমত নেই। সবই যেন জানজীর্ণ। রাস্তাঘাটেরও সেই একই অবস্থা। আমি চাই, এগুলো উন্নয়ন করতে। আমাদের নেতা তারেক রহমানও বলেছেন, তার একটি প্লান আছে। তিনি আরও বলেছেন, আগামীর বাংলাদেশে কোন চাঁদাবাজ থাকবে না। আগামীর দেশ হবে সম্প্রীতির।

এখানে হিন্দু মুসলিম সবাই মিলেমিশে বসবাস করতে হবে। বক্তৃতার এক পর্যায়ে তিনি আরও বলেন, আমার জীবনে কোন চাওয়া পাওয়া নেই। বয়সও হয়েছে আমার। জীবনের শেষ প্রান্তে এসে আমি মানুষের সেবা করতে চাই। সোমবার বিকেলে ডুমুরিয়া উপজেলা শহীদ স্মৃতিসৌধ চত্বরে অনুষ্ঠিত ধানের শীষ প্রতীকের বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্ল্যা মোশাররফ হোসেন মফিজ সভায় সভাপতিত্ব করেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. মোমরেজুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারি ও জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ।

সভায় আলোকিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুজাহিদ কমিটির ছদর মাওলানা মুজিবুর রহমান, ইসলামী আন্দোলনের মাওলানা উমার আলী, ইসলামী আন্দোলন নেতা শেখ ওলিয়ার রহমান, মাওলানা আব্দুল জব্বার, ফুলতলা উপজেলা বিএনপি নেতা ও চেয়ারম্যান আবুল বাশার, জেলা বিএনপি নেতা শেখ তৈয়েবুর রহমান, উপজেলা বিএনপির শেখ ফরহাদ হোসেন, আমিনুর রহমান প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সাংসদ অধ্যাপক ডা. গাজী আব্দুল হক, ডুমুরিয়া উপজেলা বিএনপির সিনিয়র নেতা মোল্ল্যা আবুল কাশেম, বিএনপি নেতা গাজী তফসীর আহমেদ, লবিপুত্র-সাকিব আসগার, লবিকন্যা মেহরিন আসগার ইরিন, উপজেলা বিএনপি নেতা শেখ হাফিজুর রহমান, গাজী আব্দুল হালিম, সরদার আব্দুল মালেক, জেলা কৃষক দল নেতা মোল্ল্যা কবির হোসেন, শেখ সরোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মোল্ল্যা মাহাবুর রহমান, ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, সরদার দৌলত হোসেন, মশিউর রহমান লিটন, হেমায়েত রশিদ খান, অরুণ গোলদার, অ্যাড. মনিমুর রহমান নয়ন, যুবদলের প্রভাষক মঞ্জুর রশিদ, মোল্ল্যা মশিউর রহমান প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার

যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত

যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.