Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর ট্যাক্সেস বার নির্বাচনে বিজয়ীদের পক্ষে নার্গিস বেগমকে শুভেচ্ছা
  • যশোরে হেরোইন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ
  • গুচ্ছে দেশ সেরা যশোরের ঐশী
  • শ্যামনগরে তিন দোকানে কোটি টাকার লুটের অভিযোগ : শাহ আলমের শাস্তির দাবি
  • যশোর জেনারেল হাসপাতাল এলিট দালালদের কব্জায়
  • কেশবপুরে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিজ ও সার বিতরণ
  • জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি
  • রামপালের পেড়িখালী ইউনিয়নে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর সদর আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ভিপি আব্দুল কাদেরের সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১০, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর-৩ (সদর) সংসদীয় আসনে নির্বাচন পরিস্হিতি নিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ভিপি আব্দুল কাদের সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার দুপুর ১টায় যশোর প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় ভিপি কাদের বলেন, ভোটের পরিবেশ অন্যান্য জায়গার চেয়ে মোটামুটি ভালো থাকলেও আমার নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় প্রতিপক্ষের একটি গোষ্ঠী নারী কর্মীদের হেনস্তা করেছে। প্রচারে বাধা সৃষ্টি করা হচ্ছে। এছাড়া কারাগারে থাকা চিন্তিত সন্ত্রাসীদের জামিন করিয়ে আনা, নির্ধারিত পোলিং এজেন্টদের বাড়ি গিয়ে হুমকি প্রদান ও নিদ্দিষ্ট মার্কায় ছাড়া অন্য কোন প্রতীকে ভোটদানে বাধা সৃষ্টির অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলন নির্বাচনী এলাকার বেশ কয়েকটি কেন্দ্রে আগের রাত থেকে নাশকতা পরিকল্পনা, বল প্রয়োগ করে কেন্দ্র দখল, অস্ত্র ও পেশি শক্তির মহড়া দিয়ে ত্রাস সৃষ্টি করা সহ তার সমর্থক নিরীহ ভোটার ও নানাভাবে নারীভোটারদের কেন্দ্রে আসতে বাধা প্রদানের হুমকির অভিযোগ করেন।

যে সমস্ত এলাকায় ইতোমধ্যে নারীকর্মীদের হেনস্থার ঘটনা দৃশ্যমান ঘটেছে সেগুলো হলো পৌরসভার ৫, ৬, ৭ ও ৯ নম্বর ওয়ার্ড এবং উপজেলার নওয়াপাড়া, হৈবতপুর, দেয়াড়া, রামনগর, আরবপুর ও ইছালি ইউনিয়ন।

এছাড়া পৌরসভার ৩, ৪, ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডে এবং নওয়াপাড়া, হৈবতপুর, কাশিমপুর, ইসালি, লেবুতলা ও কচুয়া ইউনিয়নের ভোট কেন্দ্রগুলোতে নাশকতা পরিকল্পনা, বল প্রয়োগ করে কেন্দ্র দখল, অস্ত্র ও পেশি শক্তির মহড়া দিয়ে ত্রাস সৃষ্টি করা সহ ফলাফল প্রতিপক্ষের পক্ষে বুঝে নেয়ার ঝুঁকির আশঙ্কা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে দাঁড়িপাল্লার প্রার্থী ভিপি আব্দুল কাদের সাংবাদিকদের নানাবিধ প্রশ্নের সহজ, সরল ও সাবলিল উত্তর দেন। পরে প্রশ্নের উত্তর দেন জামায়াতে ইসলামির জেলা দপ্তর সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নূর ই আলী নূর মামুন। ভারপ্রাপ্ত শহর আমির মাওলানা ইসমাইল হোসেনের উপস্থাপনায় সম্মেলনে বক্তৃতা করেন আবুল হাশিম রেজা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি’র জেলা প্রধান সমন্বয়ক মোহাম্মদ নুরুজ্জামান, খেলাফত মজলিসের জেলা আমির মোহাম্মাদ আব্দুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক রফিক শোয়াইব, এলডিপির সাধারণ সম্পাদক রিপন হোসেন ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম এবং জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর ট্যাক্সেস বার নির্বাচনে বিজয়ীদের পক্ষে নার্গিস বেগমকে শুভেচ্ছা

মার্চ ৩০, ২০২৬

যশোরে হেরোইন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ

মার্চ ৩০, ২০২৬

গুচ্ছে দেশ সেরা যশোরের ঐশী

মার্চ ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.