Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে রেড ক্রিসেন্টের ছাতা, পাখা ও পানি বিতরণ
  • কোটচাঁদপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
  • জীবননগরে গরমে স্বস্তি দিচ্ছে তালের শাস, বেড়েছে চাহিদা
  • সাতক্ষীরায় গুম সপ্তাহে নিখোঁজদের সন্ধান ও ন্যায়বিচার দাবিতে মানববন্ধন
  • কেশবপুরে ভূগর্ভস্থ পানি তুলে মাছের ঘের বর্ষায় ফের ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা
  • এএফসি ফুটবল দিবসে তৃণমূলে ফুটবলের বিকাশে যশোরের ভূয়সী প্রশংসা অতিথিদের
  • ছিন্নমূল শিশুদের শিক্ষার আলো দিচ্ছে ফিরোজা সমাজ কল্যাণ সংস্থা
  • আগুনঝরা রোদে পুড়ছে যশোরাঞ্চল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মে ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সবার সমান অধিকার নিশ্চিত করবো : নবনির্বাচিত এমপি মশিউর

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১৪, ২০২৬No Comments৬ Views
Facebook Twitter WhatsApp
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সবার সমান অধিকার নিশ্চিত করবো : নবনির্বাচিত এমপি মশিউর
Share
Facebook Twitter LinkedIn

ফকিরহাট সংবাদদাতা
বাগেরহাট-১ আসনে ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মশিউর রহমান খান বলেছেন, “১২ তারিখের নির্বাচনে যারা আমাকে ভোট দিয়েছেন বা দেননি সবাই সমান সুযোগ-সুবিধা পাবেন। এ আসনে বাসবাসকারী মুসলিম ধর্মাবলম্বী আব্দুর রহমান ভাই যে অধিকার পাবেন, সনাতন ধর্মাবলম্বী জগদিস পান্ডে ভাই সেই সুযোগ-সুবিধা পাবেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সবার সমান অধিকার নিশ্চিত করবো ইনশআল্লাহ।”

শনিবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ উপজেলা জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখা কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ‘আমরা সম্প্রীতির রাজনৈতিক সংস্কৃতি গড়তে চাই। বিএনপি সরকার গঠন করবেন। আমরা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনে সহায়তা করতে চাই। আমি আজ (শনিবার) সকালেই বিজিত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের বাড়ি গিয়ে দেখা করেছি।’

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখার সভাপতি এবিএম তৈয়াবুর রহমান, সেক্রেটারি আবুল আলা মাসুম, বাগেরহাটে জামায়াতে ইসলামী দলের নির্বাচনী প্রধান সমন্বয়ক অধ্যাপক মোফাজ্জেল হায়দার, এনসিপি বাগেরহাট জেলা কমিটির সিনিয়র সদস্য লাবীব আহম্মেদ প্রমুখ। এ সময় উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্বল্প পরিসরে আয়োজিত অনুষ্ঠানে এ সময়ে ব্যাপক জনসমাগম তৈরি হয়। ১১ দলীয় জোটের পক্ষ থেকে এ সময় নেতাকর্মীরা নির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. মশিউর রহমান খান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১৬ হাজার ২৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৩ হাজার ২৮৩ ভোট পেয়েছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে রেড ক্রিসেন্টের ছাতা, পাখা ও পানি বিতরণ

মে ২৪, ২০২৬

কোটচাঁদপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মে ২৪, ২০২৬

জীবননগরে গরমে স্বস্তি দিচ্ছে তালের শাস, বেড়েছে চাহিদা

মে ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.