Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কেশবপুরে জেলি, তেল ও সোডা মিশিয়ে দুধ তৈরি দুই ব্যক্তিকে জরিমানা
  • জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা
  • যশোরে মোবাইল সার্ভিসিং দোকানে বিদেশি পিস্তল-গুলি : মালিক আটক
  • যশোরে আদালত বর্জনের মধ্যেই বিচারকের বিরুদ্ধে মামলা, বাদী গ্রেফতার
  • ফকিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় হতাহত ৩
  • শার্শায় ক্রীড়া দিবস উদযাপন
  • যশোরে যুবলীগ নেতা বাবুকে কুপিয়ে জখম
  • যশোর আদালতে বাল্যবিয়ে : বর-কনেসহ আটক ৩
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, এপ্রিল ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে জামায়াতের ১৭ নবনির্বাচিত এমপির সংবর্ধনায় মিলনমেলা

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১৫, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উৎসবমুখর পরিবেশে রোববার দুপুরে যশোর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন। জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ বৃহত্তর যশোর-কুষ্টিয়া অঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠান মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসেন বলেন, ‘জনগণের রায় একটি আমানত। এই আমানতের মর্যাদা রক্ষা করা প্রতিটি বিজয়ী সংসদ সদস্যের নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব।’ তিনি বিজয়ী এমপিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, যারা নির্বাচনে বিজয়ী হতে পারেননি, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আগামী দিনের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের বার্তা ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা করতালির মাধ্যমে নবনির্বাচিত এমপিদের অভিনন্দন জানান। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, এই বিজয় জনগণের বিজয় এবং সংগঠনের দীর্ঘদিনের ত্যাগ-তীতিক্ষার ফসল।

সংবর্ধনা পাওয়া বিজয়ী সংসদ সদস্যরা হলেন, আব্দুল গফুর (কুষ্টিয়া-২, মিরপুর-ভেড়ামারা), মুফতী আমীর হামজা (কুষ্টিয়া-৩, সদর), মাওলানা আফজাল হোসেন (কুষ্টিয়া-৪, খোকসা-কুমারখালী), মাওলানা তাজ উদ্দীন খান (মেহেরপুর-১, সদর), মাওলানা নাজমুল হুদা (মেহেরপুর-২, গাংনী), অ্যাড. মাসুদ পারভেজ রাসেল (চুয়াডাঙ্গা-১), অ্যাড. রুহুল আমীন (চুয়াডাঙ্গা-২), অধ্যাপক আলী আজম মো. আকর (ঝিনাইদহ-২), অধ্যাপক মতিয়ার বহুমান (ঝিনাইদহ-৩), আবু তালেব (ঝিনাইদহ-৪), অ্যাড. আতাউর রহমান বাচ্চু (নড়াইল-২), মাওলানা আজিজুর রহমান (যশোর-১), ডা. মোসলেহ উদ্দিন ফরিদ (যশোর-২), অধ্যাপক গোলাম রসুল (যশোর-৪), অ্যাড. গাজী এনামুল হক (যশোর-৫), অধ্যাপক মুক্তার আলী (যশোর-৬)।

এছাড়াও অনুষ্ঠানে অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আজিজুর রহমান, অঞ্চল টিম সদস্য আলী মহসিন, আব্দুল মতিন, মাওলানা আশেক এলাহীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কেশবপুরে জেলি, তেল ও সোডা মিশিয়ে দুধ তৈরি দুই ব্যক্তিকে জরিমানা

এপ্রিল ৬, ২০২৬

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা

এপ্রিল ৬, ২০২৬

যশোরে মোবাইল সার্ভিসিং দোকানে বিদেশি পিস্তল-গুলি : মালিক আটক

এপ্রিল ৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.