Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার
  • যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত
  • যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন
  • মাগুরায় শিক্ষার্থী ও কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ
  • সেতু আছে সড়ক নেই,মই বেয়ে খাল পার হচ্ছে ৫ গ্রামের মানুষ
  • জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল গুলি ও এসকাফ সিরাফ উদ্ধার
  • চৌগাছায় মাদক দ্রব্যসহ গ্রেফতার ১
  • ভৈরবের স্থবির স্রোত : ২৭৯ কোটি টাকার প্রকল্পের হিসাব কোথায়?
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ১৫, ২০২৬

যশোর-৫ আসনে বিএনপির সংবাদ সম্মেলন

জামায়াতসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বির নেতা-কর্মীর নেতৃত্বে বিএনপি নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগ
banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ১৫, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোর-৫ আসনে বিএনপির সংবাদ সম্মেলন
Share
Facebook Twitter LinkedIn

মণিরামপুর সংবাদদাতা
যশোর-৫, মণিরামপুর আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতার অভিযোগে সংবাদ বিএনপি সংবাদ সম্মেলন করেছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু রোববার বিকেলে মণিরামপুর প্রেসক্লাবে লিখিত বক্তব্যে দাবি করেন, নির্বাচনে বিজয়ী জামায়াতে ইসলামীসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বি প্রার্থীর কতিপয় উচ্ছৃংখল বিপথগামী ও পথভ্রষ্ট ব্যক্তির নেতৃত্বে ঠুনকো অজুহাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির নেতা-কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে।

তারপরও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক কারো উস্কানিতে পা দিচ্ছে না দলীয় নেতা-কর্মীরা।
তিনি আরও বলেন নতুন বাংলাদেশ গড়তে কোন দল বা ব্যক্তির উস্কানিতে পা দিয়ে সংঘাতে না জড়িয়ে ধৈর্য্যধারণ করতে দল থেকে নির্দেশ দেয়া হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ উপজেলায় বিএনপির কোন নেতা-কর্মী পাল্টা সংঘাতে জড়াচ্ছে না।

এ সময় তিনি বলেন, তারেক রহমানের হাতেই দেশ নিরাপদ সুতারাং বিএনপির হাতে মণিরামপুরবাসী নিরাপদ। একটি সুন্দর, আধুনিক ও গণতান্ত্রিক উপজেলা গড়তে রাজনৈতিক, সামাজিক পর্যায়ে নেতৃত্বাধীন ব্যক্তিদের দায়িত্বশীল আচরণের আহবান জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামছুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক আবু বক্কার সিদ্দিক।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার

যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত

যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.