বাংলার ভোর প্রতিবোদক
আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।
যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে যশোর জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ। সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা,
সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, অধ্যাপক আমিনুর রহমান মধু,
আরিফুল ইসলাম, ইমদাদুল হক ইমদা প্রমুখ। সভা পরিচালনা করেন, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল।
