Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রায়পাড়ায় মব সৃষ্টি করে পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, ১৩ জনের নামে মামলা
  • যবিপ্রবিতে সহকারী অধ্যাপক নিয়োগে অনিয়মের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • নাগরিক সেবার মান বাড়াতে ঝিকরগাছা ইউএনওর সঙ্গে এনসিপি মতবিনিময়
  • অভয়নগরে চিকিৎসক ও সরঞ্জাম সংকট,বন্ধের পথে পরিবার পরিকল্পনার ৮ কেন্দ্র
  • যশোরে পর্যটন করিডর গড়ার প্রস্তাব
  • আন্তঃক্যান্টনমেন্ট বিতর্কে সাভার ও আদমজী চ্যাম্পিয়ন
  • বাল্যবিবাহ রোধ হলেও প্রতিকার হচ্ছে না !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রায়পাড়ায় মব সৃষ্টি করে পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, ১৩ জনের নামে মামলা

banglarbhoreBy banglarbhoreOctober 20, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোর শহরের চাঁচড়া রায়পাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত রহিম উদ্দিনকে ধরতে গিয়ে পুলিশের উপর হামলার ঘটনায় কোতোয়ালি থানায় ১৩ জনের নামে মামলা হয়েছে। পুলিশ ওই মামলায় মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম রনিকে আটক করেছে। এসআই আলমগীর হোসেন গত শনিবার গভীর রাতে থানায় মামলাটি করেছেন। রবিউল ইসলাম রনি চাঁচড়া রায়পাড়া তুলাতলা এলাকার বাসিন্দা।

অন্যদিকে,রহিম উদ্দিনকে আসামি করে আরও একটি মামলা করেছে পুলিশ। রহিম রায়পাড়া জামতলা এলাকার মৃত নান্নু শেখের ছেলে। অন্য আসামিরা হলো, রবিউল ইসলাম রনির স্ত্রী সুরাইয়া খাতুন, রহিম উদ্দিনের স্ত্রী দুলারী খাতুন, শংকরপুরের দুলালের স্ত্রী নুরী, রায়পাড়ার মুদি দোকানদার খলিল, আশ্রম রোড মোটর গ্যারেজ এলাকার রেজাউল, রায়পাড়ার মকবুলের ছেলে রাজু,একই এলাকার কাজল রেখা, মিন্টু, খলিলের স্ত্রী কোহিনুর, মানিকের স্ত্রী পারুল, জাহাঙ্গীরের স্ত্রী পান্না এবং মিন্টুর স্ত্রী জেসমিন। এছাড়া অজ্ঞাত ৪০/৫০ জনের নামে মামলা হয়েছে।

এজাহারে এসআই আলমগীর হোসেন উল্লেখ করেছেন, গত শনিবার (১৭ অক্টোবর) দুপুরে তিনি গোপন সূত্রে জানতে পারেন চাঁচড়া রায়পাড়া জামতলা এলাকার রহিমের বাড়ির সামনে মাদকদ্রব্য কেনা-বেচা হচ্ছে। রহিমকে আটক করার জন্য তিনি বিকেল তিনটার দিকে সেখানে যান।

সে সময় পুলিশ দেখে রহিম একটি পোটলা ফেলে পালিয়ে যায়। ওই পোটলা থেকে একশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তিনিসহ পুলিশ ফোর্স সকলে রহিমকে আটকের জন্য অভিযান চালান। সে সময় উল্লেখিত আসামিরা পুলিশকে বাধা দেয়। তারা মব সৃষ্টি করে পুলিশের ওপর হামলা চালায়। তারা কনস্টেবল ইরফান আলীকে চড়, লাথি, ঘুষি মারে।

তাকে মাটিতে ফেলে দেয়। সংবাদ পেয়ে এসআই জাবেদ আলী গাড়ি নিয়ে আরও ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হলে তারা ওই গাড়ির ওপর হামলা চালানোর চেষ্টা করে। পরে সেখান থেকে রবিউল ইসলাম রনিকে আটক করা হলেও অন্যারা পালিয়ে যায়। পরে পুলিশ খোঁজখবর নিয়ে আসামিদের নামে মামলা করেন।

এসআই আলমগীর হোসেন আরও জানিয়েছেন, ‘শনিবারের ঘটনায় পলাতক রহিমকে আসামি করে একটি মামলা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় আরও একটি মামলা হয়েছে।’

পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আটক রনিকে রোববার (১৮ অক্টোবর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রনি বিরুদ্ধে কোতোয়ালি থানায় মারামারি, অস্ত্র, মাদকসহ বিভিন্ন আইনে ৬টি মামলা চলমান আছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যবিপ্রবিতে সহকারী অধ্যাপক নিয়োগে অনিয়মের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

    October 20, 2026

    সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

    October 20, 2026

    নাগরিক সেবার মান বাড়াতে ঝিকরগাছা ইউএনওর সঙ্গে এনসিপি মতবিনিময়

    October 20, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.