নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া
ডুমুরিয়ায় ইমাদ পরিবহনের ধাক্কায় দুই জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১ টা ৩০ মিনিটের দিকে উপজেলার আঠারোমাইল বাজারে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে নরনিয়া গ্রামের রফিউর রহমান রউফ (৪৩) ও ইউনুস সরদার (২৫) মোটরসাইকেলযোগে তালা-পাইকগাছা সড়ক দিয়ে চুকনগর অভিমুখে আসছিলেন।
পথিমধ্যে আঠারোমাইল বাজারে পৌছানোর পর সাতক্ষীরা অভিমুখে যাওয়া ইমাদ পরিবহনে ধাক্কা লাগলে মোটরসাইকেল আরোহী রউফ ও ইউনুস গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘাতক বাসটি পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সকল প্রকার আইনি কার্যক্রম শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিষয়টি নিশ্চত করেছেন খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ এস আই মুন্সি পারভেজ হাসান।
##
