Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিএনপি কার্যালয়ে সোলার প্যানেল স্থাপন
  • শার্শায় পুলিশি অভিযানে ২ কেজি স্বর্ণসহ আটক ১
  • মাগুরায় যুবদল নেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার : হত্যার অভিযোগ স্বজনদের
  • ডুমুরিয়ায় পরিবহনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
  • মেধাবী ইমনের চিকিৎসায় নিঃস্ব বাবা, প্রয়োজন আরও দুই অস্ত্রোপচার
  • প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে মণিরামপুরে যুবদলের প্রস্তুতি সভা
  • মণিরামপুরে মাছ চুরির অভিযোগে আটক ১
  • আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, October 21
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শার্শায় পুলিশি অভিযানে ২ কেজি স্বর্ণসহ আটক ১

banglarbhoreBy banglarbhoreOctober 21, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শার্শা সংবাদদাতা

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮ পিস স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেলসহ আলাউদ্দিন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৮ লাখ ৬০ হাজার ৫০০ টাকা।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের দক্ষিণ বুরুজবাগান এলাকার প্রাইম ব্রিকসের সামনে থেকে তাকে আটক করা হয়।

সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন ও শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ অভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সেটি থামিয়ে চালককে আটক করে থানায় নিয়ে যায়। পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে ১৮ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ২ কেজি ৯০ গ্রাম।

আটক আলাউদ্দিন শার্শা উপজেলার হাড়িখালী (যদুনাথপুর) গ্রামের বাসিন্দা।

বুধবার দুপুর দেড়টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার স্বর্ণ উদ্ধার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিয়মিত চোরাচালান আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সাথে পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা দুই আসামির নাম, ঠিকানা সংগ্রহ ও তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে বিএনপি কার্যালয়ে সোলার প্যানেল স্থাপন

    October 21, 2026

    মাগুরায় যুবদল নেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার : হত্যার অভিযোগ স্বজনদের

    October 21, 2026

    ডুমুরিয়ায় পরিবহনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

    October 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.