বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের ইউরোপের নাম্বার ১ইভি ব্র্যান্ড ‘ভি মটো’র অফিসিয়াল শোরুম ‘অ্যান্টারেস গ্লোবাল’র যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার আরএন রোডে আনুষ্ঠানিকভাবে এ অফিসিয়াল শোরুম উদ্বোধন করা হয়।
পরিবেশবান্ধব অ্যান্টারেস গ্লোবালের মাধ্যমে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ‘ভিএমওটিও’ এর বিক্রয় ও গ্রাহকসেবা নেটওয়ার্ক আরও সম্প্রসারিত হলো। শোরুমটির মাধ্যমে স্থানীয় গ্রাহকরা ‘ভিএমওটিও’ ও ‘ই-ম্যাক্স’ এর বিভিন্ন ইলেকট্রিক বাইক সম্পর্কে সরাসরি তথ্য, ক্রয় সুবিধা ও সংশ্লিষ্ট গ্রাহকসেবা পাবেন।
নানান ধরনের মডেল থাকায় দৈনন্দিন যাতায়াত ও রাইডিংয়ে প্রয়োজন অনুযায়ী একাধিক মডেল বেছে নেয়ার সুযোগ পাবেন গ্রাহকরা। বর্তমানে ৯০টিরও বেশি দেশে ‘অ্যান্টারেস গ্লোবাল’ বাজারজাত হচ্ছে।
উদ্বোধনের প্রথম দিনেই পাঁচটি বাইক হস্তান্তরের মধ্য দিয়ে ‘ভিএমওটিও অ্যান্টারেস গ্লোবাল যশোরের কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় বাজারে ইলেকট্রিক মোবিলিটি নিয়ে নতুন সম্ভাবনারও সৃষ্টি হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিমবা মটরসের চেয়ারম্যান সোহেন বিল আজাদ, ডাইরেক্টর অজিত কুমার রায়, মীর ফয়সল, ভেনাস অটোসের স্বত্ত্বাধিকারী জহুরুল আলম, ভিমটো যশোরের পক্ষে হুমায়রা ইয়াসমিন, এসএম তানভীর রায়হান প্রমুখ।
