Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )
  • বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
  • ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার এক
  • ‘আদর্শ ও কর্মে বেঁচে থাকবে ফজলে রাব্বি মোপাশা’
  • ‘ব্ল্যাক বেল্ট ইন মেমরি’ খেতাবে ভূষিত হামিদুল হক সংবর্ধিত
  • বিসিবির অর্থায়নের নতুন পিচে দুর্বৃত্তের হামলা, ৪ লাখ টাকার ক্ষতি
  • যশোরে খুদে পায়ে বিশ্বকাপের উন্মাদনা (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ২২, ২০২৬

দুর্নীতি ও বৈষম্যমুক্ত শার্শা গড়াই আমাদের অঙ্গীকার: এমপি আজীজুর রহমান

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ২২, ২০২৬
Facebook Twitter WhatsApp
দুর্নীতি ও বৈষম্যমুক্ত শার্শা গড়াই আমাদের অঙ্গীকার: এমপি আজীজুর রহমান
Share
Facebook Twitter LinkedIn

শার্শা সংবাদদাতা

আমি প্রতিশ্রুতি দিতে আসিনি, দায়িত্ব নিতে এসেছি। শার্শা উপজেলার দুর্নীতি, বৈষম্য ও অবহেলা দূর করে একটি আদর্শ ও মডেল শার্শা গড়ে তোলাই হবে আমাদের অঙ্গীকার। এভাবেই নিজের প্রত্যয়ের কথা ব্যক্ত করেছেন শার্শা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজীজুর রহমান।

রোববার সকালে শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান পদপ্রার্থী মকবুল হুসাইন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমপি আজীজুর রহমান আরো বলেন, ইসলামী আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠাই তাদের রাজনীতির মূল লক্ষ্য। জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি নিজেকে জনগণের খাদেম হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ খাতে শার্শা উপজেলাকে এগিয়ে নিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, যুব সমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করা, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখা হবে তার অগ্রাধিকার। কোনো দল-মতের বিভাজন নয়, উন্নয়ন হবে সবার জন্য, উল্লেখ করে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিহি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ ওয়িজুর রহমান পিকুল, ইউনিয়ন সেক্রেটারি সাইফুল হাসান, মাওলানা কমর উদ্দিন, মাওলানা ফজলুর রহমান, মাওলানা রবিউল ইসলাম, সিদ্দিকুর রহমান, প্রভাষক শাহাবুদ্দিন, প্রভাষক মাসুদ মজুমদার, প্রভাষক শুকুর আলীসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এমপি আজীজুর শার্শা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )

বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.