বাংলার ভোর প্রতিবেদক :
তৃণমূলে জাতীয়তাবাদী ছাত্রদলকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ৩ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের ঘোপ ৩ নং ওয়ার্ডে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. রবিউল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্যসচিব শাহনেওয়াজ ইমরান, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফ হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির মালিক প্রমুখ। কর্মী সভায় নেতৃবৃন্দ বলেন, ছাত্রদল একটি আদর্শিক সংগঠন।
এ সংগঠন বহু মেধাবী নেতার জন্ম দিয়েছে, যারা জাতির ক্রান্তিকালে রাষ্ট্রের হাল ধরেছেন। ছাত্রদল মূলত মেধাবী ও নৈতিক চরিত্রবান শিক্ষার্থীদের সংগঠন। নেতৃবৃন্দ আরও বলেন, ছাত্রদল সব সময় মেধাবী ছাত্রদের মূল্যায়ন করবে ও গুরুত্ব দেবে।
অসাধু কর্মকাণ্ড ও মাদকের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে বিএনপি নেতা রবিউল ইসলাম আরও বলেন, ছাত্রদলে কোনো অছাত্র ও মাদকাসক্তের স্থান হবে না।
