Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ
  • যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ২৮, ২০২৬

যশোরে বিএনপি নেতাকে সাথে নিয়ে দুই সেতুর ঢালাই উদ্বোধন করলেন এমপি মোসলেহ উদ্দিন

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ২৮, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে বিএনপি নেতাকে সাথে নিয়ে দুই সেতুর ঢালাই উদ্বোধন করলেন এমপি মোসলেহ উদ্দিন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা ডা. মোসলেহ উদ্দিন ফরিদ স্থানীয় বিএনপি নেতাদের সাথে নিয়ে নির্বাচনী এলাকার দুটি গুরুত্বপূর্ণ সেতুর ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেছেন। শনিবার সকালে ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ও শিমুলিয়া ইউনিয়নে এই উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত এই দুটি প্রকল্পের প্রতিটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩৫ লাখ ৬১ হাজার ৩১০ টাকা। প্রথমটি উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের ছুটিপুর খালের ওপর সাড়ে নয় মিটার দৈর্ঘ্যরে সেতু। দ্বিতীয়টি শিমুলিয়া ইউনিয়নের জামতলা মোড় থেকে বোধখানা সড়কে নির্মাণাধীন সাড়ে নয় মিটার দৈর্ঘ্যরে সেতু।

ছুটিপুর সেতুর ছাদ ঢালাই কাজের উদ্বোধনের সময় এমপির সাথে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জালাল আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনকালে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, আমরা জনগণকে সাথে নিয়ে এলাকার সার্বিক উন্নয়ন করতে চাই। কপোতাক্ষ ও বেতনা নদের সংযোগ স্থাপন এখন সময়ের দাবি। এছাড়া ছুটিপুর-যশোর ব্রিজটি পুনঃনির্মাণের দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্পে কোনো প্রকার দুর্নীতি বা অনিয়ম বরদাস্ত করা হবে না। কাজের গুণগত মান বজায় রাখতে স্থানীয় সুশীল সমাজকে নিয়ে একটি তদারকি কমিটি গঠনের পরিকল্পনার কথা জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী ঝিকরগাছায় বদ্ধ ও পুনঃখননযোগ্য খালের তালিকা তৈরির কাজ শেষ পর্যায়ে। দ্রুতই তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। বর্তমানে উপজেলায় এ ধরনের পাঁচটি প্রকল্পের কাজ চলমান রয়েছে। যা সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।

স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে এই উদ্যোগের জন্য সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আশা করছেন, দ্রুততম সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার হাত থেকে রেহাই পাবে এই জনপদ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ

যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত

চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.