Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাংবাদিক মুকুলের মেয়ের দাফন সম্পন্ন
  • প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট: বাদশা ফয়সলের সান্ত্বনার জয়
  • প্রতিমন্ত্রীর নির্দেশে রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ
  • মাগুরায় আইনশৃঙ্খলা ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে মতবিনিময়
  • প্লাস্টিক বর্জ্যরে বিনিময়ে গোলাপ গাছ
  • জীবননগরে বোরোধানের বাম্পার ফলনের সম্ভাবনা
  • ঝিকরগাছায় সরকারি রাস্তা দখলকারীদের উচ্ছেদ
  • যশোরে নকল পণ্য তৈরি কারখানায় র‌্যাবের অভিযান : দু’জনের কারাদণ্ড
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, এপ্রিল ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বকেয়া বেতন দাবিতে যশোর আইটি পার্কে ‘চালডাল’ কর্মীদের বিক্ষোভ ভাংচুর

banglarbhoreBy banglarbhoreমার্চ ২, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
বকেয়া বেতন দাবিতে যশোর আইটি পার্কে ‘চালডাল’ কর্মীদের বিক্ষোভ ভাংচুর
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

দেশের অন্যতম বৃহৎ অনলাইন গ্রোসারি শপ ‘চালডাল ডটকম’র যশোর অপারেশন সেন্টারে চরম উত্তেজনা বিরাজ করছে। গত চার মাস ধরে বেতন বকেয়া থাকার অভিযোগে প্রতিষ্ঠানটির প্রায় ৬০০ কর্মী কর্মবিরতি ও আন্দোলনে নেমেছেন। সোমবার  আন্দোলনরত কর্মীদের সাথে মালিকপক্ষের দফায় দফায় হাতাহাতির ঘটনা ঘটেছে। এক পর্যায়ে কর্মচারীরা মেইনগেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের ১২ ও ১৪ তলায় অবস্থিত চালডালের বিশাল কল সেন্টার ও অপারেশনাল হাবে কর্মরত কর্মীরা অভিযোগ করেছেন, গত চার মাস ধরে তারা কোনো বেতন পাচ্ছেন না। সিংহভাগ কর্মীর পকেট এখন শূন্য। বকেয়া পাওনার দাবিতে তারা কাজ বন্ধ করে অবস্থান নিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা কাজ করেও পারিশ্রমিক পাচ্ছি না। বাসা ভাড়া দিতে পারছি না, মুদি দোকানের দেনা জমে গেছে। অনাহারে-অর্ধাহারে দিন কাটছে আমাদের। অথচ বেতন চাইলে উল্টো চাকরিচ্যুত করার হুমকি দেয়া হচ্ছে। কর্মীদের আন্দোলন অব্যাহত রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাওনা আদায়ের দাবিতে কর্মীরা সোচ্চার হলে মালিকপক্ষের লোকজনের সাথে তাদের কথা কাটাকাটি হয়। যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। আইটি পার্কের গেট ভেঙ্গে কর্মচারীরা ভিতরে প্রবেশ করে। গেটের নিচে চাপা পড়ে তালবাড়িয়া এলাকার শাকিল হোসেন নামে একজন আহত হন। তিনি যশোর জেনারেল হাসপাতারে চিকিৎসাধীন। উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। পুলিশ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

আন্দোলনরত কর্মীদের অভিযোগ, মালিকপক্ষ তড়িঘড়ি করে সবকিছু গুছিয়ে নেয়ার চেষ্টা করছে। তাদের আশঙ্কা, পাওনা পরিশোধ না করেই কর্তৃপক্ষ অফিস গুটিয়ে পালিয়ে যেতে পারে।

এ বিষয়ে চালডাল ডটকমের যশোরের ইনচার্জ শাহাদত হোসেন মিঠুনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

ইভ্যালি বা অরেঞ্জ বিডির মতো প্রতিষ্ঠানের নেতিবাচক কর্মকাণ্ডের পর চালডাল ডটকমের মতো প্রতিষ্ঠিত ব্র্যান্ডের এমন আচরণে সাধারণ মানুষের মনে গভীর প্রশ্ন দেখা দিয়েছে। গ্রাহকসেবার আড়ালে নিজেদের কর্মীদের প্রতি এই ‘অমানবিক’ ও ‘নৈরাজ্যকর’ আচরণের তীব্র সমালোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।

ভুক্তভোগী ৬০০ কর্মী তাদের হাড়ভাঙ্গা খাটুনির পাওনা আদায়ের জন্য আইসিটি মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা স্পষ্ট জানিয়েছেন, বকেয়া পরিশোধ না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি থেকে সরবেন না।

আইটি পার্ক চালডাল
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সাংবাদিক মুকুলের মেয়ের দাফন সম্পন্ন

এপ্রিল ২২, ২০২৬

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট: বাদশা ফয়সলের সান্ত্বনার জয়

এপ্রিল ২২, ২০২৬

প্রতিমন্ত্রীর নির্দেশে রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ

এপ্রিল ২২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.