Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রমজান মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি
  • যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
  • ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে যশোরে সিপিবির মানববন্ধন
  • মাগুরায় রমজানে অনাহারে বৃদ্ধা জরিনা
  • যশোরে জমজমাট ইফতার বাজার
  • সেমিফাইনালে দাপট দেখিয়ে ফাইনালে নিউজিল্যান্ড
  • বারোবাজারের ঐতিহ্য বহন করছে গলাকাটা মসজিদ
  • যশোরে আল মামুন ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

তালায় সরকারি গাছ কাটার ভিডিও ধারণ : সাংবাদিকের বাড়িতে মধ্যরাতে হামলা

banglarbhoreBy banglarbhoreমার্চ ৪, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
সাতক্ষীরার তালা উপজেলায় সরকারি গাছ অবৈধভাবে কাটার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার জেরে এক সাংবাদিকের বাড়িতে মধ্যরাতে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্য ও জামায়াত নেতাসহ তাদের সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফেরদাউস মোড়ল, স্থানীয় জামায়াত নেতা দেলোয়ার শেখসহ কয়েকজন গোপালপুর ইকোপার্ক সংলগ্ন নবনির্মিত মিনি স্টেডিয়াম এলাকা থেকে পাঁচটি খেজুর গাছ, চারটি তাল গাছসহ বিভিন্ন প্রজাতির সরকারি গাছ অবৈধভাবে কেটে বিক্রি করেন বলে অভিযোগ ওঠে।

গত ১ মার্চ সাংবাদিক খান নাজমুল হুসাইন ওই গাছ কাটার ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। ভুক্তভোগীর দাবি, এরই ধারাবাহিকতায় ৩ মার্চ দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে ফেরদাউস মোড়ল, দেলোয়ার শেখ, আব্দুল্লাহ খান, তামিম শেখসহ ২০ থেকে ২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামে তার বাড়িতে হামলা চালায়।

তারা বসতঘর ঘিরে ফেলে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ঘরের গ্রীলের তালা ভাঙার চেষ্টা করে। পরিস্থিতি বেগতিক দেখে সাংবাদিক নাজমুল ৯৯৯-এ ফোন করলে তালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা ভুক্তভোগী ও তার পরিবারকে প্রাণনাশ ও গুমের হুমকি দিয়ে চলে যায়। এ অবস্থায় সাতক্ষীরা পুলিশ সুপারের কাছে নিজের নিরাপত্তা চেয়েছেন সাংবাদিক নাজমুল। এবং চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে গত ৩ মার্চ তালা থানায় এজাহার দায়ের করেন।

ঘটনার পর এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, সরকারি সম্পদ রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক। এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম হাওলাদার বলেন, একটি লিখিত এজাহার পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রমজান মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি

মার্চ ৪, ২০২৬

যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

মার্চ ৪, ২০২৬

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে যশোরে সিপিবির মানববন্ধন

মার্চ ৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.