Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ
  • যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ৪, ২০২৬

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে যশোরে সিপিবির মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ৪, ২০২৬
Facebook Twitter WhatsApp
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে যশোরে সিপিবির মানববন্ধন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) যশোর জেলা শাখা। বুধবার সকালে শহরের কোর্ট মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নেতৃত্ব দেন সিপিবি যশোর জেলা শাখার সভাপতি মাহাবুর রহমান মজনু। এ সময় উপস্থিত ছিলেন, জেলা শাখার সাধারণ সম্পাদক আবু হাসান, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, সদস্য আব্দুল মজিদসহ নেতাকর্মীরা।

মানববন্ধনে সিপিবি যশোরের সভাপতি মাহাবুর রহমান মজনু বলেন, কে শিয়া, কে সুন্নি এটা ভাবার সময় এখন নয়। পুরো মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে। পাগলের কাছে ক্ষেত-খামার যেমন নিরাপদ নয়, তেমনি ট্রাম্পের কাছে আমেরিকা শুধু নয় বিশ্বও নিরাপদ নয়।

তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী ভূমিকায় তীব্র সমালোচনা করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এ হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, কর্মসূচি শেষে সভাপতি ঘোষণা দেন যে, আজ বৃহস্পতিবার বেলা ১২টায় যশোর প্রেসক্লাবের সামনে সম্মিলিত উদ্যোগে মার্কিন ও ইসরায়েল বিরোধী আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ

যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত

চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.