মহেশপুর সংবাদদাতা :
ঝিনাইদহের মহেশপুরের বিভিন্ন এলাকার অসহায়, গৃহহীন, অস্বচ্ছল ও অসুস্থ ব্যক্তিদের মাঝে নগদ অর্থ ও অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে মহেশপুর জামায়াতে ইসলামী কার্যালয় বায়তুন নূর ভবন প্রাঙ্গন থেকে এই মানবিক সহায়তায় চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহেশপুর থানা জামায়াতের আমীর ফারুক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পলাশ।
অনুষ্ঠানে এলাকার দরিদ্র অস্বচ্ছল ও অসুস্থ মোট ২৫ জন ব্যক্তির মাঝে জন প্রতি ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকার চেক ও নগদ অর্থ বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান বলেন, এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
