Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ৫
  • অভয়নগরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের অভিযোগ বিএনপির তিন নেতার বিরুদ্ধে
  • মাকে হত্যা করা সেই শিক্ষক ছেলের মৃত্যু
  • যশোরে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত
  • যশোরে ৯০ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • যশোরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল ৫৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১৬
  • আশাশুনিতে ইউপি চেয়ারম্যান পলাশসহ গ্রেফতার ৫
  • তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালনে বাগআঁচড়ায় প্রস্তুতি সভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 3
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল ৫৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১৬

banglarbhoreBy banglarbhoreNovember 2, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোর শহরের লালদীঘিরপাড়ের মাইকপট্টি মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও সরকার বিরোধী স্লোগান দেয়ার অভিযোগে মামলা হয়েছে। মামলায় ৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

সোমবার পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই কামরুজ্জামান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ১৬ জনকে আটক করেছে।

মামলার আসামিরা হলেন, নীলগঞ্জ তাঁতিপাড়ার যুবলীগ নেতা শেখ শহীদ, পুরাতন কসবার ইমরান হোসেন খান বাদল, শংকরপুরের ছোটনের মোড়ের মোহাম্মদ আলী, তেঁতুলিয়া গ্রামের বিপ্লব হোসেন, ভাতুড়িয়া গ্রামের তানভীর, পুলিশ লাইন ঘোষপাড়ার রফিকুল ইসলাম রহমত, চৌরাস্তার সানু, শংকরপুরের রনি, ছোটনের মোড়ের জাফর, বারেক সড়কের রসুল, ছোটনের মোড়ের পারভেজ, একই এলাকার পারভেজ, বারেক সড়কের আবির, পুরাতন কসবার সাজ্জাদুল ইসলাম রকি ওরফে সোহাগ, যশোর মেডিকেল কলেজ ছাত্রলীগের সহসভাপতি নিরালাপট্টির তৌহিদুর রহমান শাকিল, নরেন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিলন শাহ, ইউনিয়ন যুবলীগের সভাপতি মথুরাপুর গ্রামের সরোয়ার হোসেন সারু, ইউনিয়ন যুবলীগের সহসভাপতি শাহাবাজপুর গ্রামের জাহাঙ্গীর মৌরি, উত্তর ললিতাদাহ গ্রামের সোহাগ হোসেন, ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মথুরাপুর গ্রামের আবু তাহের, একই গ্রামের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুল বিশ্বাস, বঙ্গবন্ধু সৈনিক লীগের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ভেকুটিয়া গ্রামের আব্দার রহমান, খোলাডাঙ্গার শহিদুল গাজী, যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন অভি, তেঘরিয়া গ্রামের মুকুল, পালবাড়ির সাজু, পোস্ট অফিসপাড়ার পাপিয়া, বেজপাড়ার সুজন ইসলাম সাজু, নীলগঞ্জ তাঁতিপাড়ার পঙ্খি, ষষ্ঠীতলার মামুন, চুড়ামনকাটির বিপ্লব বকশি, পোস্ট অফিসপাড়ার পিকুল, বকচরের শহিদ, ষষ্ঠীতলার নিশান, কাঁসাপট্টির জাহিদ হাসান টুটুল, রেলগেটের অন্তর দে শুভ, তেঘরিয়া গ্রামের জিয়াউর রহমান জিয়া, দেয়াড়ার আলাউদ্দিন, উপশহরের আসাদুজ্জামান, মহাদেবপুরের ইনামুল, এড়েন্দার ইসমাইল হোসেন, কাজীপাড়ার রিমন, খোলাডাঙ্গার রোমান, ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান উচ্ছ্বাস, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা রেজওয়ান আলী, বাবলাতলার তারেক আজিজ, আরবপুরের আল আমিন, একই এলাকার রাব্বি, ঝুমঝুমপুরের নুর আলম, শানু ও কামরুজ্জামান, বড়বাজারের মকবুল হোসেন ও শেখ শাহাজাদা সেলিম হৃদয়, মণিরামপুরের ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান শিবলী এবং কুলটিয়া গ্রামের জাহিদ হাসান সানি।
এ মামলায় শেখ শহীদ, ইমরান হোসেন বাদল, মোহাম্মদ আলী, বিপ্লব হোসেন, তানভীর, রফিকুল ইসলাম, রকি, সোহাগ, তারেক আজিজ, নুর আলম, শানু, কামরুজ্জামান, মকবুল হোসেন, হৃদয়, সুমন শেখ ও সেলিমকে আটক করা হয়েছে।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, ১ নভেম্বর ভোর ৫টা ২০ মিনিটে দড়াটানা মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রায় ২০০ থেকে ২২০ জন নেতাকর্মী লালদীঘিরপাড়ের মাইকপট্টি মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করছেন।

এ সময় তারা বর্তমান সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বিক্ষোভকারীরা স্লোগান দিতে দিতে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। মামলার অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিক্ষোভকারীরা জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করে বর্তমান সরকারকে উৎখাত এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে এ কর্মসূচি পালন করেন।

এ বিষয়ে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুসারীরা খুব ভোরে মিছিলটি করেছেন। তবে পুলিশ বিষয়টি আমলে নিয়ে মামলা করেছে। ওই মামলায় ১৬ জনকে আটক করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ৫

    November 2, 2026

    অভয়নগরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের অভিযোগ বিএনপির তিন নেতার বিরুদ্ধে

    November 2, 2026

    মাকে হত্যা করা সেই শিক্ষক ছেলের মৃত্যু

    November 2, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.