Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের এম এম আলী রোডে ‘আমার দোকান’-এর যাত্রা শুরু
  • যশোরে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ৫
  • অভয়নগরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের অভিযোগ বিএনপির তিন নেতার বিরুদ্ধে
  • মাকে হত্যা করা সেই শিক্ষক ছেলের মৃত্যু
  • যশোরে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত
  • যশোরে ৯০ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • যশোরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল ৫৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১৬
  • আশাশুনিতে ইউপি চেয়ারম্যান পলাশসহ গ্রেফতার ৫
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 3
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ৫

banglarbhoreBy banglarbhoreNovember 2, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
এআই নির্মিত প্রতিকী ছবি।
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের চাঁচড়া রায়পাড়ায় মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আরও পাঁচজনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে তাদের আটক করা হয়। সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার সোহেল রানা, শংকরপুর এলাকার ইকবাল হোসেন, চাঁচড়া মধ্যপাড়ার আবদুল্লাহ আল রশিদ রাজা, সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামের মমিনুল এবং মণিরামপুর উপজেলার লেবুগাতি গ্রামের আশিক।

কোতোয়ালি থানার উপপরিদর্শক মাহমুদুল ইসলাম জানান, গত ১৭ অক্টোবর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চাঁচড়া রায়পাড়া জামতলা এলাকায় রহিম উদ্দিনের বাড়ির সামনে মাদক কেনাবেচা চলছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের সময় রহিম একটি পোটলা ফেলে পালিয়ে যান।

পরে ওই পোটলা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তিনি আরও জানান, রহিমকে আটকের চেষ্টা চালানোর সময় কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে পুলিশের সরকারি কাজে বাধা দেন এবং হামলা চালান।

এ সময় পুলিশ কনস্টেবল ইরফান আলীকে মারধর করা হয়। ঘটনার খবর পেয়ে এসআই জাবেদ আলী অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে তাদের বহনকারী গাড়িতেও হামলার চেষ্টা করা হয়।

পরে ঘটনাস্থল থেকে রবিউল ইসলাম রনিকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যান। এ ঘটনায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করে পুলিশ।

ওই মামলায় জড়িত থাকার অভিযোগে রোববার রাতে আরও পাঁচজনকে আটক করা হয়। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরের এম এম আলী রোডে ‘আমার দোকান’-এর যাত্রা শুরু

    November 3, 2026

    অভয়নগরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের অভিযোগ বিএনপির তিন নেতার বিরুদ্ধে

    November 2, 2026

    মাকে হত্যা করা সেই শিক্ষক ছেলের মৃত্যু

    November 2, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.