Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ
  • যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ৭, ২০২৬

খুলনায় এক নারীর ব্যাগেই ৫টি অত্যাধুনিক অস্ত্র, বিপুল গুলি

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ৭, ২০২৬
Facebook Twitter WhatsApp
খুলনায় এক নারীর ব্যাগেই ৫টি অত্যাধুনিক অস্ত্র, বিপুল গুলি
Share
Facebook Twitter LinkedIn

খুলনা অফিস
খুলনায় পুলিশ তিনটি পৃথক মডেলের পাঁচটি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ সুরাইয়া পারভীন সুমি (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।

শনিবার সকাল ৯টার দিকে নগরীর খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নিজখামার এলাকায় সাতক্ষীরা থেকে ঢাকাগামী ‘ইমাদ পরিবহনে’ তল্লাশি চালিয়ে উক্ত পিস্তল ও গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুরাইয়া পারভীন সুমি সাতক্ষীরা সদর উপজেলার চালতেতলার বাটকেখালি গ্রামের আব্দুল করিমের স্ত্রী। তার বাবার নাম আশরাফ উদ্দিন।

নগরীর লবণচরা থানার ওসি মো. তুহিনুজ্জামান বিদেশি পিস্তল ও গুলিসহ সুরাইয়া পারভীন সুমিকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টা থেকে ঢাকা-সাতক্ষীরা মহাসড়কের নগরীর লবণচরা থানার নিজখামার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদস্যরা।

সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে সুরাইয়া পারভীন সুমি নামে ওই নারীর ব্যাগ থেকে উদ্ধার করা হয় ২টি বিদেশি রিভলভার, ৩টি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলি।

তিনটি পিস্তলের মধ্যে দুটি ‘নাইন এমএম’ ও একটি ‘টুটুবোর’। এছাড়া ৯৬ রাউন্ড গুলির মধ্যে রয়েছে ৫০টি টুটুবোর, ২১টি নাইন এমএম ও ২৫টি থ্রি টু ফোর।

কেএমপির উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এই অস্ত্র ও গুলি সাতক্ষীরা থেকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিলো। অস্ত্রসহ আটক হওয়া সুমির নামে এর আগেও মাদক মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এছাড়া অস্ত্রগুলো সাতক্ষীরার কার কাছ থেকে নিয়ে কোথায় দেয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল সে বিষয়গুলো তদন্ত করা হচ্ছে। অস্ত্র ও গোলাবারুদসহ আটক সুরাইয়া পারভীন সুমিকে নগরীর লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ

যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত

চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.