Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইরানের তেলভাণ্ডার দখলে নিতেই হামলা!
  • যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি
  • ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা
  • যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১
  • চৌগাছায় জামায়াতের ইফতার মাহফিল
  • বিএনপি নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান অধ্যাপক নার্গিস বেগমের
  • যশোরে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • যশোরে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নারী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা

banglarbhoreBy banglarbhoreমার্চ ৭, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার পৌর কমিউনিটি সেন্টারে এ মাহফিলের আয়োজন করে যশোর জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

ইফতার মাহফিলটি যশোর জিলা স্কুলের বিভিন্ন বয়সী প্রাক্তন ছাত্রদের মিলনমেলায় রূপ নেয়। অনুষ্ঠানে সকল প্রয়াত ছাত্র, শিক্ষক ও কর্মচারীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

পাশাপাশি ফিলিস্তিন ও ইরানের উপর আমেরিকা ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানানো হয়। এছাড়াও বিশ্ব সম্প্রদায়কে সব মানবতাবিরোধী কর্মকাণ্ড বন্ধে সোচ্চার হবার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও যশোরের পৌর প্রশাসক রফিকুল হাসান বলেন, এই ধরনের আয়োজন জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের উজ্জীবিত ও প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নুল আবেদিন, সভাপতি এ জেড এম সালেক, সহ সভাপতি অ্যাডভোকেট শরীফ নূর আলী রেজা, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল কবির চঞ্চল, জিল্লুর রহমান মানিক, শ্রাবস্তী আহমেদ, মুজতবা শামীম, জাফর ইকবাল, মামুনুর রশীদ, আহসান হাবিব পারভেজ, নাসিম উদ্দিন খান প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নুল আবেদিন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ইরানের তেলভাণ্ডার দখলে নিতেই হামলা!

মার্চ ৭, ২০২৬

যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি

মার্চ ৭, ২০২৬

যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১

মার্চ ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.