Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
  • পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
  • মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ৭, ২০২৬

যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ৭, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ট্রলি ঠেলে রোগী পরিবহনের সময় রোগীর স্বজনদের কাছ থেকে টাকা নেয়া বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন হাসপাতালের স্বেচ্ছাসেবকরা।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের প্রশাসনিক ভবনে তত্ত্বাবধায়কের কক্ষের সামনে হাসপাতালের স্বেচ্ছাসেবক মফিজুল হক সাগরের নেতৃত্বে প্রায় ৩০ থেকে ৩৫ জন স্বেচ্ছাসেবক অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় মফিজুল হক সাগর জানান, হাসপাতালে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক দীর্ঘদিন ধরে কোনো বেতন ছাড়াই রোগীদের এক স্থান থেকে অন্য স্থানে নিতে ট্রলি ঠেলার কাজ করে আসছেন। বিনা বেতনে পরিবার ও দৈনন্দিন খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে। এ কারণে রোগীর স্বজনদের কাছ থেকে বকশিস নিয়েই চলতে হয়।

মুসা নামে আরেকজন স্বেচ্ছাসেবক জানান, হাসপাতাল থেকে তারা কোন পারিশ্রমিক পান না। এ কারণে রোগীর স্বজনদের কাছ থেকে ৫০ থেকে ১০০ টাকা করে নিয়ে সেবা প্রদান করেন।

এদিকে হাসপাতালে সেবা নিতে আসা শেখ আ. ওহাব জানান, রোগী নিয়ে হাসপাতালে এলে অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। ১০০ থেকে শুরু করে ৩০০ টাকা পর্যন্ত দাবি করা হয় ট্রলি ঠেলার জন্য। টাকা না দিলে দুর্ব্যবহার করা হয়।

উল্লেখ্য, হাসপাতালের তত্তাবধায়ক গত ২ মার্চ নির্দেশনা দেন, ট্রলি ঠেলে রোগী পরিবহনের ক্ষেত্রে স্বজনদের কাছ থেকে কোন টাকা নেয়া যাবেনা।

এই সিদ্ধান্তের প্রতিবাদেই শনিবার অবস্থান কর্মসূচি পালন করে স্বেচ্ছাসেবকরা। কর্মসূচিতে তারা বলেন, রোগীর স্বজনদের কাছ থেকে টাকা নেয়া বন্ধের সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করতে হবে। অন্যথায় কাজের বিনিময়ে নির্দিষ্ট পারিশ্রমিকের ব্যবস্থা করতে হবে।

এ বিষয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়েত জানান, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে কথা বলে সহনীয় পর্যায়ে আনার ব্যবস্থা চলছে। দ্রুত এ সমস্যা সমাধান হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.