Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত
  • জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)
  • ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত
  • আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
  • যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক
  • সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ১০, ২০২৬

জীবননগরে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত জামায়াত আমিরের মৃত্যু

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ১০, ২০২৬
Facebook Twitter WhatsApp
জীবননগরে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত জামায়াত আমিরের মৃত্যু
Share
Facebook Twitter LinkedIn

জীবননগর সংবাদদাতা

চুয়াডাঙ্গার জীবননগর উপঝেলার হাসাদহে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত বাঁকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মফিজুর রহমান (৪২) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২ টার সময় মারা গেছেন। তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকার কাকরাইলে অরোরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে ২৮ ফেব্রুয়ারি শনিবার সংঘর্ষের দিন জামায়াতে ইসলামীর আমিরের ভাই হাফিজুর রহমান (৪৫) মারা যান। এ ঘটনায় দু’জনের মৃত্যু হলো। নিহত দু’জনই জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের ওহাব মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের জামায়াত সমর্থক কেরামত আলীর ছেলে সোহাগের সঙ্গে হাসাদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা জসিম উদ্দীনের ছেলে মেহেদীর পূর্ব থেকে দ্বন্দ্ব চলছিল।

বিষয়টি মীমাংসার জন্য ২৮ ফেব্রুয়ারি রাতে হাসাদাহ বাজারে দুই পক্ষের বসার কথা ছিল। তবে সন্ধ্যার দিকে এ নিয়ে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘএকপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হন।

সংঘর্ষে জামায়াতের আহতরা হলেন, সুটিয়া গ্রামের বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মফিজুর রহমান (৪০) ও তার ভাই হাফিজুর রহমান (৪৫), খায়রুল ইসলাম (৫০) ও হাপু। তাদের মধ্যে মফিজুর রহমান, হাফিজুর রহমান ও হাপুকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে যশোরে ও পরে ঢাকায় পাঠানো হয়। অপরদিকে, বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা জসিম উদ্দিন ও তার ছেলে মেহেদী আহত হন।

ঢাকায় নেয়ার পথে বাঁকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমিরের ভাই হাফিজুর রহমান (৪৫) ২৮ ফেব্রুয়ারি রাত ১ টার দিকে মারা যান। ইউনিয়ন আমির মফিজুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে তার মৃত্যু হয়।

১ মার্চ ভোরে চুয়াডাঙ্গা-২ আসনের এমপি ও জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিনের মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপে জেলা জামায়াতের প্রচার সম্পাদক মফিজ জোয়ার্দার সাংবাদিকদের জানান, বিএনপির নৃশংস হামলায় মারাত্মক আহত বাঁকা ইউনিয়ন মাওলানা আমির মফিজুর রহমান ও তার ভাই হাফিজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে যশোরে ও পরে ঢাকায় রেকর্ড করা হয়।

ঢাকায় নেয়ার পথে হাফিজুর রহমান মারা যান। বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমানকে ঢাকা অরোরা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। দীর্ঘ ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মফিজুর রহমানের মৃত্যু হয়েছে।

জামায়াত বিএনপি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত

জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)

ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.