Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত
  • জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)
  • ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত
  • আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
  • যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক
  • সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ১১, ২০২৬

শ্যামনগর থানায় শাহ আলমের নেতৃত্বে অগ্নিসংযোগ ও অস্ত্র লুট!

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ১১, ২০২৬
Facebook Twitter WhatsApp
শ্যামনগর থানায় শাহ আলমের নেতৃত্বে অগ্নিসংযোগ ও অস্ত্র লুট!
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরার শ্যামনগরে গত বছরের ৫ আগস্ট শ্যামনগর থানায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও অস্ত্র লুটের ঘটনায় স্থানীয় শাহ আলমের নেতৃত্বে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র জড়িত থাকার অভিযোগ উঠেছে। একই সঙ্গে সীমান্তবর্তী কালিন্দী নদীপথ ব্যবহার করে ভারত থেকে মাদক ও অস্ত্র চোরাচালানের সঙ্গেও ওই চক্রের সম্পৃক্ততার অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের দিন ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরের পর থেকে শাহ আলমের নেতৃত্বে তার সহযোগীরা শ্যামনগর থানার আশপাশ এলাকায় অবস্থান নেয়। ওই সময় তিনি শ্যামনগর বাসস্ট্যান্ড সংলগ্ন চাররাস্তার মোড়ে অবস্থান করে তার সহযোগীদের নির্দেশনা দেন।

অভিযোগ রয়েছে, তার নির্দেশে প্রায় ৩০ থেকে ৩৫ জনের একটি দল বিকেল ৫টার দিকে শ্যামনগর থানায় হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটপাট করে। হামলায় উপজেলার কৈখালী ইউনিয়নের নিদয়া গ্রামের হাবিবুর রহমান, হাফিজুর রহমান, শিবচন্দ্রপুর গ্রামের সাদ্দাম হোসেন, শরীফ গাজী, রহিম, নৈকাটি গ্রামের হাফিজুর রহমান, নৈকাটি আস্তাখালী গ্রামের বিল্লু, অয়েজকুরনি বিদ্যুৎ, পুরাখালী গ্রামের সাইদ আলী, মোস্তাফিজুর রহমান, আমিনুর রহমান (রোকন)সহ আরও অজ্ঞাতনামা কয়েকজন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি জানান, ওই দিন থানায় হামলার সময় লুট হওয়া অস্ত্র শাহ আলম ও তার সহযোগীরা অজ্ঞাত স্থানে লুকিয়ে রেখেছে বলে এলাকায় গুঞ্জন রয়েছে।

এদিকে শ্যামনগর উপজেলার ভারত সীমান্তবর্তী কৈখালী কালিন্দী নদীপথ দিয়ে সাম্প্রতিক সময়ে মাদক ও অস্ত্র চোরাচালান উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। অনুসন্ধানে জানা যায়, এই চোরাচালান চক্রের মূল হোতা হিসেবে শাহ আলম দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী সিণ্ডিকেট পরিচালনা করে আসছেন।

অভিযুক্ত শাহ আলম শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের মেন্দিনগর গ্রামের প্রয়াত সিদ্দিক গাজীর ছেলে। স্থানীয়দের অভিযোগ, তার নেতৃত্বে সংঘবদ্ধ একটি চক্র সীমান্তবর্তী নদীপথ ব্যবহার করে ভারত থেকে ফেনসিডিল, মদ, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য এবং আগ্নেয়াস্ত্র বাংলাদেশে পাচার করে।

স্থানীয়দের দাবি, ভারত থেকে পাচার করে আনা অস্ত্র ব্যবহার করে শাহ আলমের নেতৃত্বে এলাকায় জমি দখল, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এতে সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ অবস্থায় সচেতন মহল ও সুশীল সমাজের প্রতিনিধিরা শ্যামনগর থানায় হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটপাটের ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত শাহ আলম ও তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত শাহ আলম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত

জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)

ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.