শ্যামনগর সংবাদদাতা :
সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের উদ্যোগে বাঘের আক্রমণে আহত ভুক্তভোগীদের মাঝে সরকারের ক্ষতিপূরণ বিধিমালা’ অনুযায়ী আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে।
বন সংরক্ষক ইমরান আহমেদ ১০ নভেম্বর শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের বাবলু গাজীকে ক্ষতিপূরণ হিসেবে ১ লক্ষ টাকার চেক প্রদান করেন। তিনি ২০২৬ সালের মে মাসে সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা ক্যাম্পের পায়রা টুনি খালে বাঘের আক্রমণে আহত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এ হাসানুর রহমান।
এ সময় বন সংরক্ষক বলেন, বন সংলগ্ন প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার ঝুঁকি কমাতে এবং আহতদের দ্রুত চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে সরকার সবসময় পাশে রয়েছে; পাশাপাশি লোকালয়ে বাঘের প্রবেশ রোধে স্মার্ট পেট্রোলিং, নাইলন ফেন্সিং ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের কার্যক্রম জোরদার করার মাধ্যমে আমরা বন ও বন্যপ্রাণী সুরক্ষার সাথে সাথে স্থানীয় মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে বদ্ধপরিকর, যেখানে গণমাধ্যমের ইতিবাচক ও সচেতনতামূলক ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
