Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে আদালতে ককটেল বিস্ফোরণ শেখহাটির কাজী আলমসহ আটক আরও ৮
  • যশোরে জাতীয় ফুটবল দলের সাবেক বর্তমান ও প্রয়াত ৯ খেলোয়াড়কে সংবর্ধনা
  • যশোরে নয় মাসে ২৬ জনের যাবজ্জীবন সাজা : মামলা নিষ্পত্তিতে বড় অগ্রগতি
  • তরিকুল ইসলামের স্মরণে সাংবাদিক ইউনিয়ন যশোরের দোয়া মাহফিল
  • যবিপ্রবিতে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
  • বিথীর দাফনে আসেনি স্বামীসহ তার পরিবারের কেউ
  • বিয়ের প্রলোভনে যৌনকর্ম ও পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
  • লোহাগড়ায় ২৫শ’ ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, November 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে নয় মাসে ২৬ জনের যাবজ্জীবন সাজা : মামলা নিষ্পত্তিতে বড় অগ্রগতি

banglarbhoreBy banglarbhoreNovember 14, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে ফৌজদারি ও দেওয়ানি মামলা নিষ্পত্তিতে অভাবনীয় অগ্রগতি হয়ছে। চলতি বছরের ৯ মাসে দায়রা জর্জ আদালতে ২৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া মাদক সংক্রান্ত মামলায় ২৮ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। যা আগের পূর্ণ বছরের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

জানুয়ারি থেকে সেপ্টেম্বর ৯ মাসে এই অগ্রগতি হয়ছে। ফলে দেওয়ানি মামলায় নিষ্পত্তির হার দাঁড়িয়েছে রেকর্ড ১৫৫.৪ শতাংশে।

শনিবার সকালে যশোর জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলনে উপস্থাপিত পরিসংখ্যানে এসব তথ্য প্রকাশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন।

সম্মেলনে জানানো হয়, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পুরো এক বছরে দায়রা আদালতে ৬২৫টি মামলায় সাজা দেওয়া হয়। ওই বছর ২৩ জনকে যাবজ্জীবন ও ১ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সেখানে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৯ মাসেই ৮০০টি মামলায় সাজা দেওয়া হয়েছে। যার মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন ২৬ জন।

একই চিত্র ফুটে উঠেছে মাদক সংক্রান্ত মামলায়। ২০২৫ সালের পুরো বছরে মাদক মামলায় সাজা হয়েছিল ৫৮টি এবং যাবজ্জীবন হয়েছিল ১৯ জনের। কিন্তু ২০২৬ সালের প্রথম ৯ মাসেই ১০৭টি মাদক মামলায় সাজা দেওয়া হয়েছে। যার মধ্যে ২৮ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, দেওয়ানি মামলায় বিচারিক কার্যক্রমেও এসেছে বড় সাফল্য। ২০২৫ সালে যেখানে নিষ্পত্তির হার ছিল ৮৩.১ শতাংশ। ওইসময় দায়ের করা মামলার সংখ্যা ৭,৩৫১টি ও নিষ্পত্তি হয়েছে ৬,১০৭টি। সেখানে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৪,৩১০টি নতুন মামলা দায়েরের বিপরীতে নিষ্পত্তি হয়েছে ৬,৮২২টি মামলা। ফলে দেওয়ানি মামলায় নিষ্পত্তির হার বেড়ে দাঁড়িয়েছে ১৫৫.৪ শতাংশ এবং বিচারাধীন মামলার সংখ্যা কমে ৩০ হাজার ২১টিতে নেমে এসেছে।

একই সাথে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেও মামলা জট কমাতে উল্লেখযোগ্য সংখ্যক মামলা নিষ্পত্তি হয়েছে। ২০২৫ সালের পুরো সময়ে এই আদালতে যেখানে ১০,৫৪০টি মামলা নিষ্পত্তি হয়েছিল।

সেখানে বছরের শুরুতেই বিচারাধীন মামলা, নতুন দায়ের ও প্রাপ্তি মিলিয়ে ৪৮ হাজার ৫৫৭টি মামলার বিচারকাজ পরিচালিত হয়েছে। যার মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৯ মাসেই ১৩ হাজার ৬০৯টি মামলা নিষ্পত্তি হয়েছে।

এর মাধ্যমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ মামলার জট কমিয়ে বিচারপ্রার্থীদের দ্রুত সেবা দিতে সক্রিয় ভূমিকা পালন করছেন।
সম্মেলনে অন্যান্যের মধ্যে স্পেশাল জজ (জেলা জজ) এস এম নূরুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আতোয়ার রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদ, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মাসুদ রানা, পিপি এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিভিন্ন আদালতের বিচারকগণ ও আইন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিচারক ও আইন কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টায় মামলা নিষ্পত্তির গতি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। দ্রুত বিচার নিশ্চিতকরণ ও বিচারপ্রার্থীদের দীর্ঘসূত্রিতা কমাতে আগামীতেও এই গতি বজায় থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে আদালতে ককটেল বিস্ফোরণ শেখহাটির কাজী আলমসহ আটক আরও ৮

    November 14, 2026

    যশোরে জাতীয় ফুটবল দলের সাবেক বর্তমান ও প্রয়াত ৯ খেলোয়াড়কে সংবর্ধনা

    November 14, 2026

    তরিকুল ইসলামের স্মরণে সাংবাদিক ইউনিয়ন যশোরের দোয়া মাহফিল

    November 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.