বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের ভৈরব নদের কচুরিপানা পরিষ্কারে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল। ডা. ঊষার আহ্বানে সাড়া দিয়ে প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় এ কর্মসূচিতে অংশ নেন সংগঠনটির নেতাকর্মীরা।
আজ সোমবার (১৬ নভেম্বর) আয়োজিত এ পরিচ্ছন্নতা কর্মসূচিতে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, যুগ্ম আহ্বায়ক শামীম আকতার, আসলাম শেখ ও জাহিদুল ইসলাম মিলন উপস্থিত ছিলেন।
এ ছাড়া যশোর নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্যসচিব সাইফুল বাসার সুজনসহ জেলা ও নগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
এ সময় ভৈরব নদের কচুরিপানা পরিষ্কারের মাধ্যমে নদটির স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগে অংশ নেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
