ঝিনাইদহ সংবদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুরে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় আলাউদ্দিন (৫০) নামে এক ট্রলি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালে কোটচাঁদপুর পৌরসভার বড়বামনদহ মালিথাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন কালিগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি ইটভাটায় চালক হিসেবে কর্মরত ছিলেন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে ওই উপজেলার বড়বামনদাহ ছোট রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালীগঞ্জ উপজেলার এএমবিএম ব্রিক্সের একটি গাড়ি ইট নিয়ে কোটচাঁদপুরের বড়বামনদাহ গ্রামে যায়। ইট নামিয়ে ফেরার পথে গাড়িটি রেললাইনের ওপর উঠলে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গাড়ির চালক আলাউদ্দিন নিহত হন এবং তার হেল্পার গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত হেলপারকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জাজান, খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বরাদ্দ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বড়বামনদহ এলাকার ওই রেলগেটটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় রয়েছে। কোনো গেটম্যান বা সংকেত ব্যবস্থা না থাকায় এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ট্রেন দূর্ঘটনার বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশ প্রশাসন তদন্ত করছেন বলে জানিয়েছেন।

