Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত
  • জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)
  • ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত
  • আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
  • যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক
  • সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ১৬, ২০২৬

কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই লক্ষ্যে সরকার কাজ করছে : সংস্কৃতি মন্ত্রী

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ১৬, ২০২৬
Facebook Twitter WhatsApp
কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই লক্ষ্যে সরকার কাজ করছে : সংস্কৃতি মন্ত্রী
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা
দেশব্যাপী নদী-নালা ও খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে সোমবার বেলা ১১টায় মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়ণপুর খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের উন্নয়নের জন্য দেশব্যাপি খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার আবারও দেশজুড়ে খাল খননের উদ্যোগ নিয়েছে। খাল খনন করা হলে কৃষকরা ইরি-বোরো ধানের মৌসুমে সহজেই সেচ সুবিধা পাবে এবং সারা বছর খালে পানি থাকলে কৃষকরা সময়মতো ফসলের জমিতে পানি দিতে পারবে।

তিনি আরও বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে দেশব্যাপি খাল খননের পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে দেশের ৪০টি জেলায় একযোগে খাল খনন কাজ শুরু করা হচ্ছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে-এই লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে।

মন্ত্রী বলেন, দেশের মানুষের উন্নয়নের জন্য বর্তমান সরকার কাজ করছে। সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, বালুমহল ও বাজার দখল এবং অনলাইন জুয়ার মতো অপরাধ বন্ধে সরকার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব খাল খননের পরিকল্পনা রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি শ্রেষ্ঠ দেশে পরিণত করা হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন মাগুরার পুলিশ সুপার হাবিবুর রহমান, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সরোয়ার জাহান সুজন, উপ-বিভাগীয় প্রকৌশলী মুরাদ হোসেন, মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর জামান, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও জেলা বিএনপির সদস্য মিথুন রায় চৌধুরীসহ অন্যান্যরা।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জেলায় মোট দেড় শতাধিক খাল রয়েছে। এর মধ্যে চলতি জুন মাসের মধ্যে জেলার ১৬টি খাল পুনঃখনন করা হবে। এরই অংশ হিসেবে মহম্মদপুর উপজেলার নারায়ণপুর খালের ৯৫৫ মিটার অংশ খনন কাজের উদ্বোধন করা হলো।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত

জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)

ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.