বাংলার ভোর প্রতিবেদক :
সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার যশোরের রাজনৈতিক অঙ্গন। বুধবার বিকেলে জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষে হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়া হাসিনা তার সন্ত্রাসী বাহিনী দিয়ে দেশে পরিকল্পিতভাবে সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ফ্যাসিবাদমুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশ শেখ হাসিনা ও তার দোসারদের ঠাঁই হবে না।
জনগণ তাদের সকল ষড়যন্ত্র এবং চক্রান্ত রুখে দেবে। এ সময় নেতৃবৃন্দ আওয়ামী লীগ নামক সন্ত্রাসীদের দেখামাত্রই প্রতিহত করার ঘোষণা দেন।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা। এর আগে জেলা যুবদলের এই শীর্ষ দুই নেতার নেতৃত্বে শহরের সিভিল কোর্ট মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল, অধ্যাপক আমিনুর রহমান মধু, আরিফুল ইসলাম, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম, সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক তানভীর রায়হান তুহিন প্রমুখ।
