Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ, হেফাজতে মা
  • সন্তানের খোরপোশ নিয়ে বিরোধ, স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
  • ভৈরব পরিস্কার কার্যক্রমে ঊষার পাশে যশোর জেলা যুবদল
  • যশোরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • বাংলার ভোরে সংবাদ প্রকাশের পর ফাতেমা ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা
  • চৌগাছায় উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল
  • বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
  • চুড়ামনকাটিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, November 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সন্তানের খোরপোশ নিয়ে বিরোধ, স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

banglarbhoreBy banglarbhoreNovember 18, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিনাইদহ সংবাদদাতা :
সন্তানের ভরণপোষণের টাকা নিয়ে বিরোধের জেরে ঝিনাইদহ শহরে সুমাইয়া আক্তার সোমা (২৬) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের কলাবাগান এলাকার বাবর আলী মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের সাবেক স্বামী এনামুল হক মেরাজকে আটক করেছে পুলিশ।

নিহত সুমাইয়া পাশের কাঞ্চননগর এলাকার সেকেন্দার আলীর মেয়ে। আটক মেরাজ ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় দিনমজুর।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে সুমাইয়া ও মেরাজের বিয়ে হয়। তাঁদের একটি ছেলে সন্তান রয়েছে। পারিবারিক বিরোধের জেরে ২০২৩ সালের নভেম্বরে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে বাবার বাড়িতে থাকতেন সুমাইয়া।

সন্তানের ভরণপোষণের টাকা আদায়ে মেরাজের বিরুদ্ধে আদালতে মামলা করেন সুমাইয়ার পরিবার। আদালত ছেলের খরচ বাবদ মেরাজকে নির্ধারিত অর্থ দেওয়ার নির্দেশ দেন। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলেও আগের নির্দেশ বহাল থাকে। তবে ভরণপোষণের টাকা দেওয়া নিয়ে দুজনের মধ্যে প্রায়ই বাগ্‌বিতণ্ডা হতো।

বুধবার সকালে ছয় বছর বয়সী ছেলেকে স্কুল থেকে আনতে শহরের কলাবাগান এলাকার বাবর আলী মোড়ে যান সুমাইয়া। সেখানে মেরাজের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মেরাজ ইট দিয়ে সুমাইয়ার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এ সময় ধস্তাধস্তিতে মেরাজের মাথার পেছনেও ইটের আঘাত লাগে।

পরে স্থানীয় লোকজন সুমাইয়াকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় মেরাজকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশিফা আশরাফী আইভি বলেন, সুমাইয়াকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তাঁর শরীর, হাত, পা ও মাথায় অসংখ্য আঘাতের চিহ্ন ছিল।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, সন্তানের ভরণপোষণের টাকা নিয়ে পারিবারিক বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্ত মেরাজকে আটক করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের বাবা সেকেন্দার আলী বলেন, বিবাহবিচ্ছেদের পর মামলা করলে আদালত মেরাজকে সন্তানের ভরণপোষণের টাকা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু টাকা দেওয়ার ভয়ে মেরাজ কয়েকবার তাঁর মেয়েকে হত্যার চেষ্টা করেছেন। এবার সত্যিই মেয়েকে হত্যা করলেন। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

অন্যদিকে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেরাজ দাবি করেন, তিনি ঢাকা থেকে বৈদ্যুতিক সামগ্রী কিনে ঝিনাইদহে খুচরা বিক্রি করেন। তাঁর আয় খুবই কম। তাঁর অভিযোগ, ষড়যন্ত্র করে আদালতের মাধ্যমে ছেলের ভরণপোষণ বাবদ মাসে ৬০ হাজার টাকা এবং প্রতিবছর ৮০০ টাকা করে বাড়ানোর নির্দেশ নেওয়া হয়েছে। এত টাকা দেওয়ার সামর্থ্য তাঁর নেই।

মেরাজ দাবি করেন, তিনি সুমাইয়াকে মারধর করেননি; ছেলেকে দেখতে সেখানে গিয়েছিলেন। সুমাইয়ার বাবার বাড়ির লোকজন ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসিয়েছেন এবং মারধর করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ, হেফাজতে মা

    November 18, 2026

    ভৈরব পরিস্কার কার্যক্রমে ঊষার পাশে যশোর জেলা যুবদল

    November 18, 2026

    যশোরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    November 18, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.