Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
  • যশোরে ডাক্তারের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জীবননগরে শিশু সন্তান অপহরণ করে মায়ের কাছে মুক্তিপণ দাবি বাবার!

banglarbhoreBy banglarbhoreমার্চ ১৮, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

জীবননগর সংবাদদাতা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ঘটেছে এক হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর ঘটনা। যেখানে নিজের সন্তানকেই অপহরণ করে মায়ের কাছে মুক্তিপণ দাবি করেছেন এক পিতা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং মানবিক মূল্যবোধ
নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

এ ঘটনায় আপস নিস্পত্তি রফা চেষ্টা ব্যর্থ হওয়ায় অবশেষে থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ঘুগরাগাছি গ্রামের ৮ বছর বয়সের সিয়াম হোসেন নামের এক শিশুকে তার পিতা আজিজুল হক এবং সহযোগী আক্তার
হোসেন (২৬) পরিকল্পিতভাবে অপহরণ করে।

অপহরণের পর শিশুটিকে একটি নির্জন বাগানে নিয়ে হাত-পা বেঁধে ফেলা হয়। পরে তার গলায় ধারালো হাসুয়া ধরে ছবি তুলে প্রবাসে অবস্থানরত মায়ের কাছে পাঠানো হয়। শিশুটিকে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়ে ২৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। কিছু টাকা বিকাশের মাধ্যমে আদায় করা হয়েছে বলে জানা যায়। এদিকে অপহৃত শিশুকে উদ্ধার করতে অভিযানে মাঠে নামে ডিবি পুলিশ।

অভিযানের একপর্যায়ে, একই দিন রাত সাড়ে ৯ টার দিকে জীবননগর উপজেলার পাকা গ্রামের দাসপাড়া থেকে অপহৃত শিশুটির পিতা আজিজুল ও তার সহযোগী আক্তারকে গ্রেফতার করা হয়। এ সময় অপহরণের শিকার শিশু সিয়াম হোসেনকে সুস্থ ও সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় ব্যবহৃত একটি ধারালো হাসুয়া এবং বিকাশের মাধ্যমে আদায়কৃত ১০ হাজার তিনশ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন, ভিকটিমের মা ভারতে থাকার সুযোগকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে এই অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনা ঘটানো হয়। মূল উদ্দেশ্য ছিল ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ
আদায়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িত অন্য কেউ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

শিশুটির খালু শহর আলী জানান, তার শ্যালিকা শাবানা খাতুন ভারতের বোম্বে শহরে থাকে এবং ভাইরা ভাই আজিজুল হক ও তার একমাত্র সন্তান সিয়াম হোসেন আমাদের সাথেই থাকে। আজিজুল হক কাজকর্ম করে না এবং একজন মাদকসক্ত।
ঘটনার ব্যাপারে আমি বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করি।

জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়ার পর পরই উদ্ধার অভিযান শুরু হয়। কয়েক ঘন্টার ব্যবধানে অপহৃত শিশুকে উদ্ধার ও ঘটনার সাথে জড়িত শিশুটির পিতা ও এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদেরকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!

মার্চ ১৯, ২০২৬

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.