Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই
  • পাইকগাছায় গণপিটুনীতে একজন নিহত
  • নাশকতা পরিকল্পনার অভিযোগে শার্শায় সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
  • স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ সাবেক জাতীয় ফুটবলারের
  • ‘যশোরের যশ, খেজুরের রস’ : ঐতিহ্য রক্ষায় ২০ লাখ খেজুর বিজ বপণ কর্মসূচি উদ্বোধন  
  • যশোরে বিক্রিত জমি নিয়ে অপপ্রচার ও হয়রানি : প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • যশোরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর
  • ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শোকের চাদরে ম্লান ঈদ আনন্দ

নতুন পোশাকের বদলে পরলেন কাফন
banglarbhoreBy banglarbhoreমার্চ ২৪, ২০২৬No Comments৩৩৮ Views
Facebook Twitter WhatsApp
শোকের চাদরে ম্লান ঈদ আনন্দ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
ঈদ মানেই নাড়ির টানে বাড়ি ফেরা। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর এবিএম আমিনুল ইসলামের পরিবারও গত ১৯ মার্চ সেই আনন্দ নিয়ে ঢাকা থেকে পৈত্রিক ভিটা যশোরের উদ্দেশে রওনা হয়েছিলেন।

গাড়িতে ছিলেন স্ত্রী নাসিরা আক্তার এবং ছোট ছেলে ওয়াকিউল কবির ইবনে আমিন। কিন্তু কে জানত, ঢাকা-নড়াইল মহাসড়কের সীমাখালি বাজারের সেই তিন রাস্তার মোড়টিই তাদের জীবনের সব আনন্দ কেড়ে নিতে ওঁৎ পেতে আছে।

ঈদে কত স্বপ্ন ছিলো পছন্দের নতুন পোশাক পরে প্রিয় জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করবেন। কিন্তু সেই স্বপ্ন মুহূর্তেই বিষাদে পরিণত হয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা। কালনা-খুলনা সড়কের একটি বেপরোয়া গতির বাস যখন তাদের প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয়। তখন মুহূর্তেই উল্টে যায় একটি সাজানো গোছানো পরিবারের ভাগ্য।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠালেও নিয়তি যেন অন্যকিছু লিখে রেখেছিল। যশোর সিএমএইচের আইসিইউতে যমে-মানুষে টানা দুদিন লড়াই করার পর, ঠিক ঈদের দিন দুপুরে পৃথিবী থেকে বিদায় নেন নাসিরা আক্তার।

নাসিরা আক্তার কেবল একজন স্ত্রী বা মা ছিলেন না। তিনি ছিলেন ‘দৈনিক বাংলার ভোর’ পরিবারের এক পরম সুহৃদ এবং শুভাকাক্সক্ষী। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নড়াইল ও যশোর এলাকায়। প্রিয়তমা স্ত্রীর নিথর দেহ নিয়ে যখন শনিবার যশোর সেনানিবাসে প্রথম জানাজা অনুষ্ঠিত হলো, তখন উপস্থিত বন্ধু-বান্ধব ও আত্মীয়দের চোখের পানি বাঁধ মানেনি।

পরদিন ঢাকার বনানী কবরস্থানে যখন তাকে চিরনিদ্রায় শায়িত করা হলো। সেখানে জানাজায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি প্রমাণ করে নাসিরা আক্তার কতটা শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ ছিলেন।

একদিকে শোকের মাতম, অন্যদিকে ঢাকা সিএমএইচের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন মেজর (অব.) আমিনুল ইসলাম এবং তার উনিশ বছর বয়সী তরুণ ছেলে ওয়াকিউল। সুস্থ হয়ে বাড়ি ফিরে আর সেই মমতাময়ী মুখটি দেখতে পাবেন না এই যন্ত্রণা তাদেরকে হাসপাতালের বিছানায়ও প্রতিমুহূর্তে কুরে কুরে খাচ্ছে। প্রিয় মানুষটিকে হারানোর এই শূন্যতা কোনো স্বান্ত্বনাতেই হয়তো পূরণ হবার নয়।

একটি বেপরোয়া বাস চালকের খামখেয়ালি আজ একটি পরিবারকে পঙ্গু করে দিল। এ ঘটনায় মঙ্গলবার নড়াইল সদর থানায় মামলা করেছেন মেজরের ভাই এবিএম শহিদুল ইসলাম। সড়কের এই নিষ্ঠুরতা আর কত প্রাণ কাড়লে আমাদের টনক নড়বে, সেই প্রশ্নই আজ বড় হয়ে দাঁড়িয়েছে।

পরপারে নাসিরা আক্তার ভালো থাকুন, হাসপাতালের বিছানায় থাকা বাবা-ছেলে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক এটিই সবার প্রার্থনা আজ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই

জুন ৮, ২০২৬

পাইকগাছায় গণপিটুনীতে একজন নিহত

জুন ৮, ২০২৬

নাশকতা পরিকল্পনার অভিযোগে শার্শায় সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

জুন ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.