Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে নাশকতা মামলায় আরও ২২ জন গ্রেফতার
  • মাগুরায় সার ডিলারদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
  • নড়াইলে শিশু ধর্ষকের যাবজ্জীবন
  • অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা, মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৮
  • বক্তব্য এডিট করে অপপ্রচারের প্রতিবাদ সাইফুর রহমান শিপলুর
  • নিখোঁজের ৫ দিন পর নবগঙ্গা নদীতে ভেসে উঠল বৃদ্ধার মরদেহ
  • মুক্তেশ্বরীর সীমানায় আদ্-দ্বীনের স্থাপনা
  • নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান তুহিন আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে নাশকতা মামলায় আরও ২২ জন গ্রেফতার

banglarbhoreBy banglarbhoreNovember 24, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে কর্মরত পুলিশের বিভিন্ন ইউনিট বিশেষ অভিযানে জেলা জুড়ে আরও ২২ জনকে আটক করেছে। এর মধ্যে কোতোয়ালি থানা পুলিশের অভিযানে ৯ জনকে আটক করা হয়েছে। সোমবার রাত রাত থেকে শুরু করে শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকদের মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

কোতোয়ালি থানা পুলিশের অভিযানে আটককৃতদের মধ্যে রয়েছেন, চাঁচড়া ডালমিল এলাকার কামরুজ্জামান, পুলিশ লাইন টালিখোলা এলাকার আরিফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের ঘুরুলিয়া গ্রামের রাসেল হোসেন, বকচর হুশতলার নজরুল ইসলাম।

তাদেরকে গত ৬ জুন বসুন্দিয়ার জঙ্গলবাধাল গ্রামে বিএনপির আঞ্চলিক পার্টি অফিসে হামলা ও ভাংচুর মামলায় আটক দেখানো হয়েছে।

অপরদিকে, যশোর সদর উপজেলার জিরাট গ্রামের শামীম হোসেন, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ভায়না গ্রামের জুলহাস উদ্দিন ও যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন।

তাদেরকে গত ২৮ আগস্ট কাজীপাড়া এলাকায় আওয়ামী লীগের মিছিলের ঘটনার মামলায় আটক দেখানো হয়েছে।

এছাড়া, কাজীপাড়া কাঠালতলা এলাকার রাজন আহম্মেদকে গত বছরের ২৯ অক্টোবর ঘোপ সেন্ট্রাল রোডের আইএনবি ডিজিটালে যুবলীগের মিছিলের ব্যানার তৈরির মামলায় আটক দেখানো হয়েছে।

এবং ফতেপুর চাঁদপাড়া গ্রামের রাজা মিয়াকে গত ১৮ নভেম্বর ফতেপুর নুরিতলা বাজারে কাভার্ড ভ্যানে ককটেল নিক্ষেপের মামলায় আটক দেখানো হয়েছে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, আটকদের মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাগুরায় সার ডিলারদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

    November 24, 2026

    নড়াইলে শিশু ধর্ষকের যাবজ্জীবন

    November 24, 2026

    অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা, মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৮

    November 24, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.