Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মুক্তেশ্বরীর সীমানায় আদ্-দ্বীনের স্থাপনা
  • নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান তুহিন আটক
  • যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই
  • যশোরে স্ত্রীর হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দিলো স্বামী
  • স্বাধীন আব্দুল্লাহকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে সোপর্দ
  • যশোরে আত্মগোপনে থাকা আ.লীগ নেতাদের বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগ
  • কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার
  • এইচএসসিতে পুননিরীক্ষণে নতুন করে জিপিএ ৫ পেয়েছে ৫১৫
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মুক্তেশ্বরীর সীমানায় আদ্-দ্বীনের স্থাপনা

♦পাউবোর চিঠির জবাবে স্থাপনাগুলো অস্থায়ী বলে দাবি হাসপাতালের ♦দ্রুত অপসারণের দাবি নদী রক্ষা আন্দোলনকারীদের
banglarbhoreBy banglarbhoreNovember 24, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

হিমেল খান
যশোরের মুক্তেশ্বরী নদীর সীমানার মধ্যে আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের কিছু স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে নদী দখলমুক্ত করার উদ্যোগের অংশ হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। জবাবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নদীর সীমানার মধ্যে রয়েছে বলে প্রতীয়মান হওয়া স্থাপনাগুলো অস্থায়ী।

ভবিষ্যতে নদী খননের প্রয়োজন হলে নিজস্ব খরচে সেগুলো সরিয়ে নেয়া হবে। তবে স্থাপনাগুলো কখন অপসারণ করা হবে, সে বিষয়ে কোনো সময়সীমা উল্লেখ করেনি প্রতিষ্ঠানটি।

হাসপাতাল কর্তৃপক্ষের এই জবাবের পর নদীর সীমানার মধ্যে থাকা স্থাপনাগুলোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, নদী রক্ষা আন্দোলনের নেতারা বলছেন, শুধু চিঠি চালাচালি নয়, নদীর জায়গা দখলমুক্ত করে পানি উন্নয়ন বোর্ডকে তা বুঝে নিতে হবে।

যশোর শহরের পুলেরহাট এলাকায় মুক্তেশ্বরী নদীর পাশে অবস্থিত আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিষ্ঠানটির স্থাপনা নদীর জায়গায় নির্মাণ করা হয়েছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে মুক্তেশ্বরী নদী বাঁচাও আন্দোলন কমিটি। সংগঠনটির নেতাদের দাবি, প্রতিষ্ঠানটি নির্মাণের সময় থেকেই তারা এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে আসছেন। তবে তাদের অভিযোগ, দীর্ঘদিনেও কার্যকর কোনো সমাধান হয়নি।

যশোর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মুক্তেশ্বরী নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং নদীর সীমানার মধ্যে থাকা স্থাপনা অপসারণের উদ্যোগের অংশ হিসেবে গত ১২ অক্টোবর হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়। চিঠির স্মারক নম্বর ৪২.০১.৪১০০.৬২২.০১.০৭.০১.২৫-১৪৫২। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ নভেম্বর হাসপাতালের পরিচালক ইমদাদুল হকের স্বাক্ষরে পাউবোকে লিখিত জবাব দেয়া হয়।

জবাবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানের যে অংশ নদীর সীমানার মধ্যে নির্মিত হয়েছে বলে প্রতীয়মান হয়েছে, সেগুলো সম্পূর্ণ অস্থায়ী। বৃষ্টির পানি প্রতিরোধের জন্য এসব স্থাপনা নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মুক্তেশ্বরী নদী খননের প্রয়োজন হলে নিজস্ব খরচে এসব স্থাপনা সরিয়ে নেয়া হবে।

তবে হাসপাতাল কর্তৃপক্ষের চিঠিতে স্থাপনাগুলো অবিলম্বে অপসারণের কোনো প্রতিশ্রুতি বা নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি। ফলে পাউবোর চিঠির পর নদীর সীমানার মধ্যে থাকা স্থাপনাগুলো অপসারণের বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা এখনো স্পষ্ট নয়।

এ বিষয়ে যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ ঠিক রাখতে নদী দখল করে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলোর স্থাপনা অপসারণের জন্য মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি দেয়া হয়েছে। নদী দখলমুক্ত করে এর স্বাভাবিক গতিপথ ফিরিয়ে আনার কাজ চলছে।

মুক্তেশ্বরী নদী বাঁচাও আন্দোলন কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, মুক্তেশ্বরী নদীর জায়গা দখল করে আদ্-দ্বীন প্রতিষ্ঠান গড়ে তোলার শুরু থেকেই তাদের সংগঠন আন্দোলন করে আসছে। কিন্তু প্রতিষ্ঠানটি তাদের দাবিতে কর্ণপাত করেনি। এখন পানি উন্নয়ন বোর্ড চিঠি দিয়েছে। শুধু চিঠি দিলেই হবে না, নদীর সম্পত্তি উদ্ধার করে পানি উন্নয়ন বোর্ডকে বুঝে নিতে হবে।

সংগঠনটির উপদেষ্টা তসলিম উর রহমান বলেন, বিভিন্ন সময়ে প্রভাবশালী ব্যক্তিদের ক্ষমতা ব্যবহারের মাধ্যমে আদ্-দ্বীন কর্তৃপক্ষ নদীর জায়গা দখল করে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে বলে তাদের অভিযোগ।

দীর্ঘদিন আন্দোলন করেও কার্যকর প্রতিকার পাওয়া যায়নি। তিনি বলেন, নদীর জায়গা দখলের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং দ্রুত সীমানাপ্রাচীর অপসারণ করে মুক্তেশ্বরী নদীকে স্বাভাবিক গতিপথে ফিরিয়ে দিতে হবে।

এদিকে, নদীর সীমানার মধ্যে থাকা স্থাপনা সম্পর্কে জানতে হাসপাতালের পরিচালক ইমদাদুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, চিঠিতে তাদের বক্তব্য স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এর বাইরে এ বিষয়ে তারা আর কোনো বক্তব্য দিতে চান না।

নদীর সীমানা নির্ধারণ, স্থাপনাগুলোর প্রকৃত অবস্থান এবং সেগুলো অপসারণের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের পরবর্তী সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে বিষয়টির অগ্রগতি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান তুহিন আটক

    November 24, 2026

    যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই

    November 24, 2026

    যশোরে স্ত্রীর হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দিলো স্বামী

    November 24, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.