Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই
  • পাইকগাছায় গণপিটুনীতে একজন নিহত
  • নাশকতা পরিকল্পনার অভিযোগে শার্শায় সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
  • স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ সাবেক জাতীয় ফুটবলারের
  • ‘যশোরের যশ, খেজুরের রস’ : ঐতিহ্য রক্ষায় ২০ লাখ খেজুর বিজ বপণ কর্মসূচি উদ্বোধন  
  • যশোরে বিক্রিত জমি নিয়ে অপপ্রচার ও হয়রানি : প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • যশোরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর
  • ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

banglarbhoreBy banglarbhoreমার্চ ২৬, ২০২৬No Comments১২ Views
Facebook Twitter WhatsApp
যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
Share
Facebook Twitter LinkedIn
বাংলার ভোর প্রতিবেদক
যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর শহরের মণিহার এলাকায় অবস্থিত বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথমে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান শ্রদ্ধা জানান। পরে পর্যায়ক্রমে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সিভিল সার্জন, মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারিরা পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্ব স্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের এ আয়োজনে মাদকদ্রব্য অধিদপ্তর, পিবিআই, জিলা স্কুল, যশোর আঞ্চিলিক পাসপোর্ট অফিস, সড়ক ও জনপদ বিভাগ,মৎস অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, তুলা উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সরকারি দপ্তর।
যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
এ ছাড়াও সনাতন ধর্মীয় সংগঠন, গণগ্রন্থাগার, প্রেসক্লাব যশোর, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, সংবাদ পত্রপরিষদ, এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যম দৈনিক বাংলার ভোর, দৈনিক লোকসমাজ, দৈনিক গ্রামের কাগজ, স্পন্দনসহ নানা সামাজিক  ও পেশাজীবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
এদিকে আলাদাভাবে জেলা বিএনপিও মাহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
এছাড়াবিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ।
দিবসটি উপলক্ষে দিনব্যাপি নানা কর্মসূচি পালিত হচ্ছে। যশোর স্টেড়িয়ামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিসপ্লে ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই

জুন ৮, ২০২৬

পাইকগাছায় গণপিটুনীতে একজন নিহত

জুন ৮, ২০২৬

নাশকতা পরিকল্পনার অভিযোগে শার্শায় সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

জুন ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.