Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহতের ঘোষণা দিয়ে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ
  • যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩, প্রাইভেট কার জব্দ
  • যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ,দুই শ্রমিক আহত
  • যশোরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু
  • কারাভোগ করে ভারত থেকে দেশে ফিরলেন ৮ বাংলাদেশি
  • মণিরামপুরে জয়তী সোসাইটির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
  • পরীক্ষা নকলমুক্ত রাখতে কেন্দ্র সচিবদের নির্দেশ যশোর শিক্ষা বোর্ডের
  • মাগুরায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, November 28
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ,দুই শ্রমিক আহত

banglarbhoreBy banglarbhoreNovember 27, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোর শহরের বেজপাড়ায় মাটির ঢিবি অপসারণের সময় বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে বিহারি কলোনিতে বাদল হকের বাড়ির পেছনে এ ঘটনা ঘটে। আহত দুজনকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। তাদের একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা হলেন- সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গণেশপুর গ্রামের আব্দুর রাজ্জাক (৩৫) ও আকবর (৫৫)। আব্দুর রাজ্জাক জানান, সকালে তারা বাড়িটির পেছনে মাটির একটি ঢিবি সরানোর কাজ করছিলেন। কয়েক স্তর মাটি কাটার পর কোদালের কোপ পড়লে বিস্ফোরণ ঘটে। এতে তিনি ও আকবর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরিত বোমার বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অনেক আগে কেউ বোমাগুলো মাটির নিচে পুঁতে রেখেছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ওসি আরও বলেন, গত কয়েক দিনে যশোর শহর ও শহরতলির বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মাটির নিচে পাওয়া বোমার সঙ্গে ওই ঘটনাগুলোর কোনো যোগসূত্র আছে কিনা, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। বাড়ির মালিক বাদল হক বলেন, মাটির ঢিবিটি ১০ থেকে ১২ বছরের পুরোনো। তাই বোমাটি সাম্প্রতিক সময়ে সেখানে রাখা হয়নি বলে তার ধারণা। বোমাটির লোহার আবরণেও মরিচা ধরেছিল।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, আহত দুজনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অপরজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহতের ঘোষণা দিয়ে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ

    November 27, 2026

    যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩, প্রাইভেট কার জব্দ

    November 27, 2026

    যশোরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু

    November 27, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.