Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘যশোরের যশ, খেজুরের রস’ : ঐতিহ্য রক্ষায় ২০ লাখ খেজুর বিজ বপণ কর্মসূচি উদ্বোধন  
  • যশোরে বিক্রিত জমি নিয়ে অপপ্রচার ও হয়রানি : প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • যশোরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর
  • ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১
  • বিনোদিয়া পার্কে কাপড় ব্যবসায়ীর বিষপান, হাসপাতালে মৃত্যু
  • বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যশোরের সন্তান শান্তনু ইসলাম সুমিত
  • চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক
  • যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে তেল পাম্প আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত

banglarbhoreBy banglarbhoreমার্চ ২৮, ২০২৬No Comments৭ Views
Facebook Twitter WhatsApp
যশোরে তেল পাম্প আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে দুটি তেল পাম্পে আকস্মিক পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার রাতে শহরের মনির উদ্দিন তেল পাম্প ও যাত্রিক তেল পাম্পে যান তিনি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী পাম্প দুটির জ্বালানি আমদানি ও বিক্রির নথিপত্র খতিয়ে দেখেন এবং বিভিন্ন অসঙ্গতি শনাক্ত করেন। তিনি তাৎক্ষণিকভাবে এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

পুরো কার্যক্রমটি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভ সম্প্রচার করা হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

প্রতিমন্ত্রী প্রথমে মনির উদ্দিন তেল পাম্পের গুদাম ও হিসাবপত্র যাচাই করেন। এ সময় পাম্প কর্তৃপক্ষ ও ক্রেতাদের সঙ্গে কথা বলে তিনি মাপে কম দেয়া ও হিসাবের অসঙ্গতিসহ নানা অনিয়ম দেখতে পান।

পরে নিজেই ক্যাশমেমো ও হিসাব খাতা পরীক্ষা করে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করেন। পাশাপাশি জেলা প্রশাসককে ফোন করে বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এর আগে যাত্রিক তেল পাম্পে অভিযানে চালিয়ে বিভিন্ন অনিয়ম নজরে আসে প্রতিমন্ত্রীর। উভয় পাম্প কর্তৃপক্ষকে তিনি সতর্ক করে বলেন, কোনো অবস্থাতেই জ্বালানি বিক্রি বন্ধ রাখা যাবে না।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এই দুই তেল পাম্পের বিরুদ্ধে ভোক্তাদের সঙ্গে প্রতারণা, মাপে কম দেয়া এবং কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি বন্ধ রাখার অভিযোগ ছিল। প্রতিমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনকে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে কার্যকর পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

‘যশোরের যশ, খেজুরের রস’ : ঐতিহ্য রক্ষায় ২০ লাখ খেজুর বিজ বপণ কর্মসূচি উদ্বোধন  

জুন ৮, ২০২৬

যশোরে বিক্রিত জমি নিয়ে অপপ্রচার ও হয়রানি : প্রতিবাদে সংবাদ সম্মেলন

জুন ৮, ২০২৬

যশোরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর

জুন ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.