Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মবার্ষিকীতে কেশবপুরে ধর্মসভা
  • মাদক চোরাচালানে বাড়ছে নারীর ব্যবহার!
  • কালিগঞ্জে সহযোগীসহ কুখ্যাত ডাকাত আটক : অস্ত্র-মাদক ও হাতবোমা উদ্ধার
  • শহীদদের স্মরণে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে : নার্গিস বেগম
  • টনক নড়েনি কর্তৃপক্ষের : দুর্ঘটনা আতঙ্কে পথচারীসহ যাত্রী ও পণ্যবাহি যান
  • যশোরে গৃহবধূর সর্বস্ব লুট
  • ঝিকরগাছায় স্বেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী
  • মণিরামপুরে দুর্বৃত্তদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই কর্মী আহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিনাইদহ ও মাগুরায় বজ্রাঘাতে প্রাণ গেল ৩ জনের

banglarbhoreBy banglarbhoreমার্চ ২৮, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর ডেস্ক

ঝিনাইদহের শৈলকুপায় ও মাগুরার শ্রীপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় তিন জন পেঁয়াজ ওঠানো শ্রমিকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঝিনাইদহ দুই জন এবং মাগুরায় এক শ্রমিক মারা যান। এ সময় আহত হয়েছেন আরো অন্তত চার জন। আমাদের সংবাদদাতাদের পাঠানো বিস্তারিত

ঝিনাইদহ সংবাদদাতা জানান, শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে জেলার শৈলকুপায় উপজেলার খড়িবাড়িয়া মাঠে বজপ্রাতে অপু বিশ্বাস (২২) ও সমির বিশ্বাস (৪০) নামে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আরো অন্তত ৩ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, খড়িবাড়ি মাঠে পেঁয়াজ উঠানোর কাজ করছিলেন এসব কৃষকরা। এ সময় হঠাৎ বজ্রপাতে ৫জন কৃষক আহত হন। এর মধ্যে আশঙ্কাজনক দুজনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা গণমাধ্যমকে বলেন, ‘নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।’

মাগুরা সংবাদদাতা জানান, জেলার শ্রীপুর উপজেলায় ক্ষেত থেকে পেঁয়াজ তোলার সময় বজ্রপাতে সুরুজ আলী (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দুর্গাপুর গ্রামের একটি মাঠে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুরুজ আলী পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার খান মরিচ ইউনিয়নের জয়রামপুর গ্রামের গুলবার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুরুজ আলী পাবনা থেকে কাজের সন্ধানে মাগুরায় এসেছিলেন। শনিবার সকালে তিনি শ্রীপুরের সাচিলাপুর বাজার থেকে শ্রমজীবী হিসেবে দুর্গাপুর গ্রামের এক কৃষকের পেঁয়াজ তোলার কাজে যোগ দেন। বেলা সাড়ে ১১টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাত হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে দ্বারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

বজ্রাঘাতে প্রাণ মাগুরা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মবার্ষিকীতে কেশবপুরে ধর্মসভা

মার্চ ২৮, ২০২৬

মাদক চোরাচালানে বাড়ছে নারীর ব্যবহার!

মার্চ ২৮, ২০২৬

কালিগঞ্জে সহযোগীসহ কুখ্যাত ডাকাত আটক : অস্ত্র-মাদক ও হাতবোমা উদ্ধার

মার্চ ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.