Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘যশোরের যশ, খেজুরের রস’ : ঐতিহ্য রক্ষায় ২০ লাখ খেজুর বিজ বপণ কর্মসূচি উদ্বোধন  
  • যশোরে বিক্রিত জমি নিয়ে অপপ্রচার ও হয়রানি : প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • যশোরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর
  • ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১
  • বিনোদিয়া পার্কে কাপড় ব্যবসায়ীর বিষপান, হাসপাতালে মৃত্যু
  • বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যশোরের সন্তান শান্তনু ইসলাম সুমিত
  • চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক
  • যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে গৃহবধূর সর্বস্ব লুট

banglarbhoreBy banglarbhoreমার্চ ২৮, ২০২৬No Comments৫ Views
Facebook Twitter WhatsApp
যশোরে গৃহবধূর সর্বস্ব লুট
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের দড়াটানায় ইফতারি কিনতে যাওয়া এক গৃহবধূ অজ্ঞাতদুষ্কৃতির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন। ভুক্তভোগী নারীর নাম জুলেখা খাতুন (৩৫)। যিনি শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার আব্দুল কুদ্দুসের স্ত্রী। শনিবার অজ্ঞাতনামা দুই থেকে তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে জুলেখা খাতুন দড়াটানা ভৈরব হোটেলের সামনে ইফতারি কিনতে যান। এ সময় অজ্ঞাত দুই থেকে তিনজন ব্যক্তি কৌশলে তাকে নেশাজাতীয় দ্রব্য দিয়ে অচেতন করার চেষ্টা করেন।

পরে তাকে বিভিন্ন এলাকায় ঘুরিয়ে কালেক্টরেট ভবনের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে তার ব্যবহৃত ২৩ হাজার ৯৯৯ টাকা মূল্যের রেডমি ১৫ টাচ মোবাইল ফোন, ৪ আনা ওজনের স্বর্ণের আংটি এবং ৭ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। লুণ্ঠিত স্বর্ণালঙ্কারের বাজারমূল্য প্রায় দুই লক্ষ টাকা।

পরবর্তীতে জ্ঞান ফেরার পর জুলেখা খাতুন বিষয়টি পরিবারকে জানান। আত্মীয়-স্বজনদের সহায়তায় ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।

যশোর কোতোয়ালি থানার ডিউটি অফিসার মিজানুর রহমান জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত চলছে এবং দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

‘যশোরের যশ, খেজুরের রস’ : ঐতিহ্য রক্ষায় ২০ লাখ খেজুর বিজ বপণ কর্মসূচি উদ্বোধন  

জুন ৮, ২০২৬

যশোরে বিক্রিত জমি নিয়ে অপপ্রচার ও হয়রানি : প্রতিবাদে সংবাদ সম্মেলন

জুন ৮, ২০২৬

যশোরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর

জুন ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.