পাইকগাছা সংবাদদাতা
খুলনার উপকূলীয় পাইকগাছায় বৃষ্টির পানি সংরক্ষণে পিছিয়ে পড়া ৫০ দরিদ্র পরিবার বিনামূল্যে পেল পানির ট্যাংক।
বেসরকারি উন্নয়ন সহযোগি লির্ডাসের উদ্যোগে উপজেলার লস্কর ও সোলাদানা ইউনিয়নের দশটি গ্রামের সুবিধা বঞ্চিত ৫০টি পরিবারে ২ হাজার লিটারের এ জলাধার তুলে দেয়া হয়।
সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিজ্জামান চৌধুরী জলাধার বিতরণের উদ্বোধন করেন। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা ভবিষ্যতে উন্নয়ন সংস্থা লির্ডাস’কে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এ ধরনের জনমুখি কল্যাণকর কার্যক্রম চালু রাখার অনুরোধ করেন।
লিডার্সের প্রোগাম অফিসার বিকাশ কুমার দাশের সঞ্চালনায উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে ময়না, ওসি গোলাম কিবরিয়া,
উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল মজিদ, পৌর কমিটির সভাপতি আসলাম পারভেজ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী রুহুল আমীন, জামায়াত নেতা সহকারী অধ্যাপক আ. মোমিন, লিডার্সের টিম লিডার শারমিন আরা লীনা,
প্রজেক্ট অফিসার এসএম আফজাল হোসেন, সিএম আলমগীর হোসেন, রেশমা খাতুন, অনন্যা বৈরাগী, মোস্তাফিজুর রহমানসহ সুবিধাভোগী পরিবারের সদস্যরা।

