Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘যশোরের যশ, খেজুরের রস’ : ঐতিহ্য রক্ষায় ২০ লাখ খেজুর বিজ বপণ কর্মসূচি উদ্বোধন  
  • যশোরে বিক্রিত জমি নিয়ে অপপ্রচার ও হয়রানি : প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • যশোরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর
  • ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১
  • বিনোদিয়া পার্কে কাপড় ব্যবসায়ীর বিষপান, হাসপাতালে মৃত্যু
  • বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যশোরের সন্তান শান্তনু ইসলাম সুমিত
  • চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক
  • যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চুয়াডাঙ্গায় প্রাইভেট কারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ, গ্রেপ্তার ২

banglarbhoreBy banglarbhoreমার্চ ৩১, ২০২৬No Comments৭ Views
Facebook Twitter WhatsApp
চুয়াডাঙ্গায় প্রাইভেট কারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ, গ্রেপ্তার ২
Share
Facebook Twitter LinkedIn

চুয়াডাঙ্গা সংবাদদাতা
চুয়াডাঙ্গায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় মাদক ‘ফেয়ারডিল’সহ একটি বিলাসবহুল প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে জীবননগর থানার হাসাদহ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেট কারকে থামানোর সংকেত দিলে চালক ও তার সহযোগী পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়া গ্রামের মৃত কাদের হাওলাদারের ছেলে মো. আলিম হোসেন (৩৬) এবং একই এলাকার বাবু জমাদারের ছেলে জনি (৪০)।

তল্লাশির একপর্যায়ে তাদের কাছ থেকে এবং প্রাইভেট কার থেকে মোট ৫৭৬ বোতল নেশাজাতীয় মাদক ‘ফেয়ারডিল’ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া প্রায় ২৫ লাখ টাকা মূল্যের একটি প্রাইভেট কার এবং ৪টি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। চুয়াডাঙ্গাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন ডিবি পুলিশের এসআই মো. আশরাফুল ইসলাম।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

‘যশোরের যশ, খেজুরের রস’ : ঐতিহ্য রক্ষায় ২০ লাখ খেজুর বিজ বপণ কর্মসূচি উদ্বোধন  

জুন ৮, ২০২৬

যশোরে বিক্রিত জমি নিয়ে অপপ্রচার ও হয়রানি : প্রতিবাদে সংবাদ সম্মেলন

জুন ৮, ২০২৬

যশোরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর

জুন ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.