Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
  • পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
  • মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ২৪, ২০২৬

আজ ইনস্টিটিউট যশোরের নির্বাচন

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ২৪, ২০২৬
Facebook Twitter WhatsApp
আজ ইনস্টিটিউট যশোরের নির্বাচন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া চর্চার অন্যতম প্রাচীন ও গৌরবময় সামাজিক প্রতিষ্ঠান যশোর ইনস্টিটিউটের ত্রি বার্ষিক নির্বাচন আজ। ছয় বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে ২০টি পদের বিপরীতে দুটি প্যানেল থেকে ৪০ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুইজন অর্থাৎ মোট ৪২ জন প্রার্থী ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। ইনস্টিটিউটের ৩ হাজার ২৯ জন ভোটার এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ সকল তথ্য দৈনিক ‘বাংলার ভোর’কে নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) যশোর সদর ও নির্বাচন কমিশনার শামীম হোসাইন।

‘আমাদের অঙ্গীকার সংষ্কার ও উন্নয়ন, বাস্তবায়ন করতে চাই যশোরবাসীর সমর্থন’ এ স্লোগান নিয়ে ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’ মনোনীত প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন (ব্যালট নং ১ থেকে ২০) এজেডএম সালেক (স্বপন) ও কবি কাসেদুজ্জামান সেলিম। এ প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন, সৈয়দ শাহাজাহান আলী খোকন, শাহনেওয়াজ আনোয়ার, কবি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন, অধ্যাপক ইবাদত আলী, আলমগীর হোসেন, চঞ্চল কুমার সরকার, জিল্লুর রহমান, হাচিনুর রহমান, অ্যাড. মাহমুদ হাসান বুলু, আক্তারুজ্জামান, প্রফেসর শেখ জুলফিকার আলী, শাহাবুদ্দিন আহমেদ সাবু, এস এম মুস্তাফিজুর রহমান কবীর, সানোয়ার আলম খান দুলু, এমরান সাদিক, অ্যাড. আবুল কায়েস, রায়হান সিদ্দিকী প্রবাল ও অজয় দত্ত।

অপরদিকে ‘নতুন মুখ, নতুন ঐক্য, নতুন আলো’ স্লোগান নিয়ে ‘পরিবর্তন ও উন্নয়ন পরিষদ’ মনোনীত প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন (ব্যালট নং ২১ থেকে ৪০) আনিসুজ্জামান পিন্টু ও কবি তরিকুল ইসলাম। এই প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন আবুল হাশিম রেজা, মঞ্জুর কাদের মঞ্জু, ফেরদৌস হোসেন আলমগীর, নাসির উদ্দীন মিঠু, মমতাজ খাতুন, নাছিম উদ্দিন খান, বদরুজ্জামান, হাবিবুর রহমান রুবেল, সালমান হোসেন, শাহাবুদ্দীন, জাকির হোসেন, জুবায়ের হোসেন, শেখ সাদী হ্যাভেন, আবুল কালাম আজাদ (মামুন আজাদ), এস এম তোজাম্মেল হক, শারমিন সুলতানা (সাথী), নূর-ই-আলী নূর- মামুন ও হাশেম আলী।

এছাড়া নুরুন্নবী (ব্যালট নং ৪১) ও মাহবুবুর রহমান (ব্যালট নং ৪২) স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

‘সংস্কার ও উন্নয়ন সমিতি’ মনোনীত প্যানেল থেকে এই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন তালবাড়ীয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ কবি ড. শাহনাজ পারভীন (ব্যালট নং ৪)। ড. শাহনাজ পারভীন বাংলার ভোর’কে বলেন, ৮৫ সাল থেকে ইনস্টিটিউটে ওঠাবসা করি। এই ইনস্টিটিউট কবি, সাহিত্য- সংস্কৃতি কর্মীদের প্রতিষ্ঠান। আমার প্যানেল নির্বাচিত হলে আমি কবি সাহিত্যিকদের জন্য ইনস্টিটিউটে বিশেষ কিছু করতে চাই। যা অতীতে কেউ কোনদিন ভাবেনি।

ইনস্টিটিউটের সদস্য নাট্যকর্মী আবুল হাসান তুহিন বলেন, নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার প্রচারণা শেষ। সকল প্রার্থী জয়ের বিষয়ে আশাবাদী। বিগত সময়ে ইনস্টিটিউটে অনেক উন্নয়ন হয়েছে। আশা করি যারা নির্বাচিত হবেন উন্নয়নের সে ধারাবাহিকতা বজায় থাকবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.