Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক
  • সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
  • জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া
  • বেনাপোলে দেড় লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
  • যশোরে বড় বোনের ছুরিকাঘাতে ছোট বোন আহত
  • মণিরামপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও সৎবাবা কারাগারে
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ৫, ২০২৬

শহরের যানজট কমাতে মাঠে ট্রাফিক পুলিশ

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ৫, ২০২৬
Facebook Twitter WhatsApp
শহরের যানজট কমাতে মাঠে ট্রাফিক পুলিশ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের দীর্ঘদিনের যানজট নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেমেছে ট্রাফিক পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নো-পার্কিং জোনে যানবাহন দাঁড় করানো এবং এলোমেলো পার্কিংয়ের বিরুদ্ধে নিয়মিত আভিযান চালিয়ে মামলা করছেন তারা।

মঙ্গলবার দুপুরে যশোর জেনারেল হাসপাতাল সংলগ্ন সড়ক, দড়াটানা মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নো-পার্কিং এলাকায় গাড়ি রাখার দায়ে একাধিক চালককে মামলা দেয় ট্রাফিক পুলিশ।

অভিযান চলাকালে দেখা যায়, সড়কের একাংশ দখল করে রাখা যানবাহনের কারণে স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। যা জনভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ সময় শহরতলী থেকে আসা মিজানুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহীকে নির্ধারিত স্থানের বাইরে গাড়ি পার্কিং করার দায়ে ট্রাফিক আইনে জরিমানা করা হয়। এছাড়া আরও কয়েকজন চালকের বিরুদ্ধে অবৈধ পার্কিংয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়।

ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জানান, শহরের প্রধান সড়কগুলো সচল রাখতে নো-পার্কিং নীতিমালা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। নিয়ম ভঙ্গকারীদের কোন ছাড় দেয়া হচ্ছে না। এ অভিযান ধারাবাহিকভাবে চলবে বলেও জানান তারা।

অভিযান পরিচালনাকারী ট্রাফিক ইন্সপেক্টর ইউসুফ আলী চৌধুরী বলেন, দড়াটানা ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে যানজট প্রকট আকার ধারণ করেছে। এই সমস্যা নিরসনে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ইতোমধ্যে কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং চালকদের সতর্ক করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, অনিয়ন্ত্রিত পার্কিংয়ের কারণে প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। ট্রাফিক পুলিশের চলমান অভিযানে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করছেন তারা। তবে স্থায়ী সমাধানের জন্য নির্ধারিত পার্কিং জোন বাড়ানো এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেয়ার কথাও জানিয়েছেন অনেকে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক

সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত

জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.