কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রেমের ফাঁদে ফেলে মুসলিম মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগে সৌরভ কুমার নিতাইকে (২২) গ্রেফতার করেছে কোটচাঁদপুর থানা পুলিশ। পেশায় ডেকরেটর মিস্ত্রী অভিযুক্ত সৌরভ উপজেলার নারায়নপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, জগন্নাথপুর গ্রামের ওই দাখিল পরীক্ষার্থীর সাথে মোবাইল ফোনে প্রেমের সর্ম্পক গড়ে ওঠার সূত্র ধরে দু’জনের মধ্যে শারীরিক সর্ম্পক হয় যা সৌরভ কৌশলে ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে ব্লাকমেইলে করে আরো একাধিকবার ধর্ষণ করে। ভুক্তভোগী ওই ছাত্রী উপায় না পেয়ে বিষয়টি তার পরিবারকে জানালে ভিকটিমের মা বাদী হয়ে ৪ এপ্রিল কোটচাঁদপুর মডেল থানায় মামলা করলে পুলিশ অভিযুক্তকে আটক করে।
মামলার বাদী খাতুন জানান সর্বশেষ গত ২৫ মার্চ রাত আনুমানিক ১১টার দিকে আমার মেয়েকে ভিডিও ফাঁসের হুমকি দিয়ে বাড়ির পেছনের একটি মেহগনি বাগানে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করে। সে শুধু আমার মেয়েকে ধর্ষণই করেনি, ভিডিও করে দিনের পর দিন ব্ল্যাকমেইল করেছে। আমি সমাজের কাছে এবং আইনের কাছে এই লম্পটের কঠিন শাস্তি চাই।
কোটচাঁদপুর মডেল থানা পুলিশ জানিয়েছে আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩)-এর ৯(১) এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ৮ ধারায় মামলা রুজু হয়েছে। মামলা হওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্ত সৌরভকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

