Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভুল প্রশ্নপত্র বিতরণ : যশোর বোর্ডে তিনজনকে অব্যাহতি
  • প্রতিবাদে জেলা যুবদলের সংবাদ সম্মেলন
  • যশোর জেনারেল হাসপাতালে টেণ্ডারে অনিয়ম দুর্নীতি
  • দরগাহ ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড : থানায় ডায়েরি
  • সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে আম সংগ্রহ শুরু
  • যশোর বিসিকে এলাকা নিয়ন্ত্রণে নতুন চাঁদাবাজ চক্র সক্রিয়
  • কোটচাঁদপুরে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ ভিডিও ধারণ-ব্লাকমেইল, যুবক আটক
  • মাথায় গুলিবিদ্ধ ‘জুলাই যোদ্ধা’ এনাম অর্থাভাবে থমকে চিকিৎসা, দিশেহারা পরিবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মে ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্রতিবাদে জেলা যুবদলের সংবাদ সম্মেলন

গণমাধ্যমে মানহানিকর সংবাদ প্রচার
banglarbhoreBy banglarbhoreমে ৬, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
প্রতিবাদে জেলা যুবদলের সংবাদ সম্মেলন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বিভিন্ন ভুঁইফোড় গণমাধ্যমে যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ এবং সদস্য সচিব আনসারুল হক রানার নামে মিথ্যা তথ্য দিয়ে মানহানিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা যুবদল।

বুধবার প্রেস ক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে  জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে জেলা যুবদল সকল প্রকার অত্যাচার, হামলা, মামলা মোকাবেলা করে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে দেশ ও জনগণের পাশে ছিল। গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করেছে। ফ্যাসিস্ট সরকারের দেশ ত্যাগের পর যশোর জেলা যুবদল পুনর্গঠন করে কেন্দ্রীয় কমিটি। এ ক্ষেত্রে আহবায়ক হিসেবে এম তমাল আহমেদকে ও সদস্য সচিব হিসেবে আমি আনসারুল হক রানাকে দায়িত্ব দিয়ে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছে। আমরা দায়িত্ব নেবার পর যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করেছি। এবং তা ধরে রাখতে অব্যাহতভাবে কাজ করছি। কিন্তু একটি কুচক্রীমহল যুবদলের ঐক্য বিনষ্টের মাধ্যমে পুরো জেলা বিএনপিকে ক্ষতিগ্রস্ত করতে ষড়যন্ত্র চালাচ্ছে।

তারাই  ধারাবাহিকতায় সম্প্রতি দৈনিক রুপালী বাংলাদেশ নামে একটি অখ্যাত গণমাধ্যমে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে মাদক ও স্বর্ণ চোরা চালানের সাথে জড়িতসহ গর্হিত নানা কাল্পনিক তথ্য সম্বলিত খবর প্রচার করেছে। এছাড়া বিভিন্ন সময় সামাজিক গণমাধ্যমে ভুয়া একাউন্ট ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। উক্ত বিষয়ের সাথে আমি বা যুবদলের কোন পর্যায়ের কোন নেতাকর্মী জড়িত নই। বিগত ১৭ বছরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রাজপথে স্বক্রিয় থাকার কারণে দলের ভিতরে ঘাপটি মেরে থাকা গুপ্ত সংগঠনের কর্মী ও নীতি বিবর্জিত পূর্বেই বহিষ্কৃত কতিপয় নেতাকর্মী ও তাদের দোসর এবং ফ্যাসিবাদী মানসিকতা ঘরণার কিছু পত্রিকা আন্দোলন ও রাজনৈতিক সফলতায় ঈর্ষান্বিত হয়ে অব্যাহতভাবে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে চালানো ওইসব অসত্য ঘটনা ইতিমধ্যে মিথ্যা প্রমাণিত হয়েছে। আপনারাও তদন্ত করলে এর সত্যতা পাবেন।

তিনি বলেন, যুবদলের  গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে এই ধরনের বিবেক বিবর্জিত ঘটনার সাথে আমি বা আমরা যুক্ত হতে পারি না। আমরা কখনো যুবদলের নাম ব্যবহার করে আর্থিকভাবে লাভবানও হইনি। বরং আমি ও আমার সহকর্মীবৃন্দ দীর্ঘ ১৭বছর আন্দোলন সংগ্রাম করার কারণে পারিবারিকভাবেও নিঘৃত। ওই সব মিথ্যা সংবাদ পরিবেশনের পরে সামাজিক ও মানসিকভাবে আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত। দলের নিবেদিত কর্মীরাও হতাশাগ্রস্ত। দীর্ঘদিন দলের বিরুদ্ধে ঐ সমস্ত কুচক্রী মহল অপপ্রচার চালিয়ে জাতীয়তাবাদী শক্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। যাহা বিগত নির্বাচনেও এই অঞ্চলে প্রভাব ফেলেছে।

আমরা দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সংগ্রামে রাজপথের একজন সম্মুখসারীর কর্মী হিসাবে বিগত দিনের আন্দোলনে ও রাজনৈতিক কর্মকাণ্ডের ভূমিকা বিবেচনা সাপেক্ষে আগামী দিনে সংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালীভাবে গড়ে তুলতে আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, অধ্যাপক আমিনুর রহমান মধু, আরিফুল ইসলাম, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভুল প্রশ্নপত্র বিতরণ : যশোর বোর্ডে তিনজনকে অব্যাহতি

মে ৬, ২০২৬

যশোর জেনারেল হাসপাতালে টেণ্ডারে অনিয়ম দুর্নীতি

মে ৫, ২০২৬

দরগাহ ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড : থানায় ডায়েরি

মে ৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.