Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বায়েজিদ-শাহজালালের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের বাঘারপাড়া কমিটি ঘোষণা
  • রণজিৎ বাওয়ালীর সহধর্মিণী কালী দাসী বাওয়ালী আর নেই
  • চৌগাছায় ডিবির অভিযানে ৭১ বোতল মাদকসহ আটক ২
  • ডুমুরিয়ায় পেট্রোলের আগুনে পুড়িয়ে গৃহবধূ হত্যা!
  • ধর্ষণের শিকার শিশুর পরিবারের পাশে বিএনপি
  • কোটচাঁদপুরে তদন্তের নামে অর্থ বাণিজ্য এএসআই গোলাম মোরশেদের
  • কালিগঞ্জে দুই এমপি সংবর্ধিত
  • সংবর্ধিত সাবিরা সুলতানা মুন্নি, প্রয়াত নেতাদের কবর জিয়ারত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মে ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালিগঞ্জে দুই এমপি সংবর্ধিত

banglarbhoreBy banglarbhoreমে ৬, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
কালিগঞ্জে দুই এমপি সংবর্ধিত
Share
Facebook Twitter LinkedIn

কালিগঞ্জ সাংবাদদাতা
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলায় অবস্থিত শিমু রেজা এমপি কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাসার এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। এ সময় আমন্ত্রিত অতিথিদেরও ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হয়।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতৃা মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো. রাজীব, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুয়েল হোসেন, মৌতলা ইউনিয়ন চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুল ওহাব, শ্যামনগর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুর রহমান, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলাইমান কবির এবং জামায়াতে ইসলামের মৌতলা ইউনিয়ন আমীর মাস্টার নুরুল হক প্রমুখ।

সংবর্ধিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, একটি এলাকার সার্বিক উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। তারা কলেজটির অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষার মানোন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তারা বলেন, শুধু বইয়ের জ্ঞান নয়, নৈতিকতা ও মানবিক গুণাবলীতে সমৃদ্ধ হয়ে নিজেকে গড়ে তুলতে হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বায়েজিদ-শাহজালালের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের বাঘারপাড়া কমিটি ঘোষণা

মে ৬, ২০২৬

রণজিৎ বাওয়ালীর সহধর্মিণী কালী দাসী বাওয়ালী আর নেই

মে ৬, ২০২৬

চৌগাছায় ডিবির অভিযানে ৭১ বোতল মাদকসহ আটক ২

মে ৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.