Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত ( ভিডিও সহ )
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ৮, ২০২৬

যশোরে ৩ টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ৮, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে ৩ টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

২৩ কোটি টাকা ব্যয়ে যশোর পৌরসভার ৮ কিলোমিটার বেহাল সড়কের উন্নয়ন এবং ৭ কিলোমিটার ড্রেন নির্মাণ এবং ৩ কিলোমিটার স্ট্রিট লাইট স্থাপন কাজের উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার প্রতিমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌর সদরের ৫ এবং ৭ নম্বর ওয়ার্ডের পৃথক সড়ক উন্নয়ন, ড্রেন নির্মাণ এবং স্ট্রিট লাইট স্থাপন কাজের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পৌরসভার প্রশাসক রফিকুল হাসান,

জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক অ্যাড. আনিছুর রহমান মুকুল,

নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ প্রমুখ।

যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী মোকলেছুর রহমান জানান, ৫ নম্বর ওয়ার্ডের চোরমারা দিঘী (উত্তরপাড়) হতে হাজামপাড়া মোড় পর্যন্ত সড়কের উন্নয়ন এবং ড্রেন নির্মাণ করা হবে।

এছাড়া ৭ নম্বর ওয়ার্ডের চোপদারপাড়া থেকে মামুনের বাড়ি হতে মদিনা মসজিদ, শহীদের বাড়ি হতে বিশ্বাসের বাড়ি, হাসমতের বাড়ি হতে আকতারের বাড়ি, মনা মিয়ার বাড়ি হতে ফারুকের বাড়ি, শাহজাহানের বাড়ি হতে তন্ময়ের বাড়ি, চোপদারপাড়া সড়ক হতে পিয়ারি মোহন সড়ক এবং

রয়েলের বাড়ি হতে কামালের বাড়ি হয়ে নুরুন্নবীর বাড়ি পর্যন্ত সড়কের উন্নয়ন এবং ড্রেন নির্মাণ করা হবে। এ সকল সড়কের মধ্যে ৩ কিলোমিটার স্ট্রিট লাইট স্থাপন করা হবে।

এই কাজের ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি টাকা। আগামী বছর জুনের মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.