Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাগআঁচড়ায় এসএসসি পরীক্ষার্থীকে নকল সরবরাহ : শিক্ষিকা ও আয়া আটক
  • উদীচীর উদ্যোগে রবীন্দ্রজয়ন্তী উদযাপিত
  • হত্যাসহ ১৪টি মামলার আসামি জিতু গ্রেফতার
  • বাংলার ভোরে সংবাদ প্রকাশ: এক মাস পর সেই বৈশাখী উদ্ধার
  • লিগামেন্ট ছিঁড়ে মাঠের বাইরে যশোরে ফুটবলার জিম, টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা
  • রবি ঠাকুরের জন্মবার্ষিকী পালন
  • বাঘারপাড়ায় শামীমের বিলবোর্ড-ফেস্টুন ছেঁড়া নিয়ে নিন্দার ঝড় (ভিডিও সহ)
  • বাজারের থলেতে রেশনিং : উর্ধমুখি ডিম-সবজি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মে ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাংলার ভোরে সংবাদ প্রকাশ: এক মাস পর সেই বৈশাখী উদ্ধার

banglarbhoreBy banglarbhoreমে ৮, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
বাংলার ভোরে সংবাদ প্রকাশ: এক মাস পর সেই বৈশাখী উদ্ধার
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে নবম শ্রেণির শিক্ষার্থী বৈশাখীকে উদ্ধার করা হয়েছে। দৈনিক বাংলার ভোরে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নজরে আসে। পরে তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন পুলিশ সুপারকে। অবশেষে পুলিশের সাইবার টিমের অভিযানে ৪৮ ঘণ্টার মধ্যেই অপহৃত শিক্ষার্থী বৈশাখী রানীকে উদ্ধার করা হয়েছে। এর আগে গত ৮ এপ্রিল সকালে বৈশাখী স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, যশোর সদর উপজেলার ফতেপুর দাসপাড়ার বাসিন্দা দেবদাস বিশ্বাস তার মেয়ে বৈশাখী রানীকে অপহরণের অভিযোগ এনে আদালতে মামলা করেন। মামলায় ফতেপুর গ্রামের কানাই দাসের ছেলে পরশ দাস, নির্মল দাসের ছেলে আশিক দাস এবং পাচু দাসের ছেলে সুজল দাসকে আসামি করা হয়। আদালত বিষয়টি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। এছাড়া এ বিষয়ে মানববন্ধন ও থানায় অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এদিকে বিষয়টি সংবাদ প্রকাশের পর প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামকে অবহিত করেন। পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশের সাইবার টিম প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার রাতে বাঘারপাড়া উপজেলার পাইকপাড়া গ্রাম থেকে বৈশাখীকে উদ্ধার করে। শুক্রবার বৈশাখীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত তাকে একাধিকবার ফোন করে বৈশাখীকে দ্রুত উদ্ধারের জন্য নির্দেশনা দেন। বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে নিয়ে কাজ শুরু করেন। একপর্যায়ে বৈশাখীকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাগআঁচড়ায় এসএসসি পরীক্ষার্থীকে নকল সরবরাহ : শিক্ষিকা ও আয়া আটক

মে ৮, ২০২৬

উদীচীর উদ্যোগে রবীন্দ্রজয়ন্তী উদযাপিত

মে ৮, ২০২৬

হত্যাসহ ১৪টি মামলার আসামি জিতু গ্রেফতার

মে ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.