Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর ইনস্টিটিউটের দায়িত্ব নিলেন নবনির্বাচিত নেতৃবৃন্দ
  • পরকীয়ার জেরে যুবক হত্যা, এক মাস পর রান্নাঘরের মেঝে খুঁড়ে লাশ উদ্ধার (ভিডিও সহ)
  • নেইমার-এ কাঁপবে এবারের কোরবানীর হাট (ভিডিও সহ)
  • মেধাবী শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যত : এমপি গোলাম রসুল 
  • উপকূলীয় সকল মানুষের জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করবে সরকার : প্রতিমন্ত্রী ফরিদ
  • এসএসসি পরীক্ষা : বাগআঁচড়ায় উত্তরপত্র লিখে দেয়ার অপরাধে প্রধান শিক্ষকসহ ২ জন কারাগারে
  • সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ পরিদর্শনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
  • বাগআঁচড়ায় এসএসসি পরীক্ষার্থীকে নকল সরবরাহ : শিক্ষিকা ও আয়া আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মে ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মেধাবী শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যত : এমপি গোলাম রসুল 

banglarbhoreBy banglarbhoreমে ৯, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
মেধাবী শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যত : এমপি গোলাম রসুল 
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
ইসলামিক এডুকেশন সোসাইটি (আইইএস) যশোর জেলা শাখার আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রেসক্লাব যশোরের শহিদ সাংবাদিক গোলাম মাজেদ অডিটোরিয়ামের ভিআইপি লাউঞ্জে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের সংসদ সদস্য ও ইসলামিক এডুকেশন সোসাইটি যশোর জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক গোলাম রসুল। সভাপতিত্ব করেন ইসলামিক এডুকেশন সোসাইটি যশোর জেলা শাখার অনারারী ইন্সপেক্টর অধ্যাপক আবুল হাশিম রেজা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসূল বলেন, “মেধাবী শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে তাদের গড়ে তুলতে হবে। ইসলামিক এডুকেশন সোসাইটি দীর্ঘদিন ধরে সেই কাজটিই করে যাচ্ছে। বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, এটি শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ মাহাতাবউদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাহাবুবুর রহমান, যশোর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল আলম, বাঘারপাড়া উপজেলার একাডেমিক সুপারভাইজার অহেদুজ্জামান বিশ্বাস, রাজশাহী ক্যান্টনমেন্ট কলেজের সাবেক অধ্যক্ষ ফারুক হোসেন, হামিদপুর আল-হেরা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মফিজুল ইসলাম ও আব্দুস সামাদ মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই ও স্বীকৃতি দিলে শিক্ষার্থীরা আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। একইসাথে নৈতিক শিক্ষার উপরও গুরুত্বারোপ করেন তারা।

আয়োজক সূত্রে জানা যায়, যশোর জেলার ৮টি উপজেলার ৭০টি স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে কয়েক হাজার শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ট্যালেন্টপুলে ৫ জন, সাধারণ গ্রেডে ১৫ জন ও বিশেষ কোটায় ৬ জনসহ মোট ২৬ জন কৃতী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

বৃত্তিপ্রাপ্তদের প্রত্যেককে ক্রেস্ট, সনদপত্র, বই, ক্যালেন্ডার ও নগদ অর্থসহ বিভিন্ন উপহার সামগ্রি তুলে দেয়া হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সলুয়া আদর্শ কলেজের অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর ইনস্টিটিউটের দায়িত্ব নিলেন নবনির্বাচিত নেতৃবৃন্দ

মে ১০, ২০২৬

পরকীয়ার জেরে যুবক হত্যা, এক মাস পর রান্নাঘরের মেঝে খুঁড়ে লাশ উদ্ধার (ভিডিও সহ)

মে ১০, ২০২৬

নেইমার-এ কাঁপবে এবারের কোরবানীর হাট (ভিডিও সহ)

মে ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.